শেয়ারFacebookWhatsApp

“গণতন্ত্র প্রতিষ্ঠায় উদ্দীপকে উল্লিখিত 'খ' প্রতিষ্ঠানটি অসামান্য অবদান রাখে”- বিশ্লেষণ কর।

উত্তর: 'গণতন্ত্র প্রতিষ্ঠায় উদ্দীপকে উল্লিখিত 'খ' প্রতিষ্ঠানটি অর্থাৎ নির্বাচন কমিশন অসামান্য অবদান রাখে'- উক্তিটি যথার্থ।সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম শর্ত। আর এক্ষেত্রে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করে। সেইসাথে নির্বাচন কমিশন নির্বাচনে যাতে কোনো দল কোনো ধরনের অনৈতিক কাজ না করতে পারে সেজন্য দল ও প্রার্থীর জন্য আচরণবিধিও তৈরি করে। নির্বাচনে কোনো বহিরাগত যেন ভোট দিতে না পারে সেজন্য নির্বাচন কমিশন একটি সঠিক ভোটার তালিকা প্রণয়ন এবং যথাসময়ে তা হালনাগাদ করে। তাছাড়া নির্বাচন কমিশন নির্বাচনকে সুষ্ঠু ও সহজ করার জন্য নির্বাচনি এলাকার সঠিক সীমানা নির্ধারণ করে। এছাড়া নির্বাচনের দিন জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তা নিশ্চিত করাও এ কমিশনের দায়িত্ব। এজন্য কমিশন প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী ও সশস্ত্র বাহিনীর সাহায্য নেয়। এছাড়াও প্রার্থীদের অনিয়মের পথকে বন্ধ করে দেওয়ার জন্য নির্বাচন কমিশন বিচারিক ক্ষমতা প্রয়োগ থেকে শুরু করে যেকোনো পদক্ষেপ গ্রহণ করে।সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন নানা ধরনের ভূমিকা পালন করে। এ কারণেই একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশনের প্রয়োজনীয়তা অপরিহার্য।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

“গণতন্ত্র প্রতিষ্ঠায় উদ্দীপকে উল্লিখিত 'খ' প্রতিষ্ঠানটি অসামান্য অব…

Sylhet · 2025

উত্তর

জনগণ ভোটের মাধ্যমে একটি মধ্যবর্তী সরকার নির্বাচিত করেন। এ জনপ্রতিনিধিগণ ভোট দিয়ে যখন রাষ্ট্রপতি বা সংসদের সংরক্ষিত আসনের সদস্য নির্বাচন করেন, তখন তাকে বলা হয় পরোক্ষ নির্বাচন।

উত্তর

নির্বাচনের মাধ্যমে জনমতের পূর্ণ প্রতিফলন ঘটে বলে গণতান্ত্রিক শাসনব্যবস্থায় নির্বাচন অপরিহার্য। নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রাণ। এ প্রক্রিয়ার মাধ্যমে ভোটারগণ যোগ্য ও উপর্যুক্ত জনপ্রতিনিধি নির্বাচিত করার মাধ্যমে সরকার গঠন করে। এভাবে কোনো নীতি বা বিষয়ের পক্ষে-বিপক্ষে জনমত গড়ে ওঠে। এছাড়া নির্বাচন প্রক্রিয়া সরকার, বিরোধী দল এবং জনসাধারণের মধ্যে যোগাযোগের সেতুবন্ধ হিসেবে ভূমিকা পালন করে। এজন্য গণতান্ত্রিক শাসনব্যবস্থায় নির্বাচন এত গুরুত্বপূর্ণ।

উত্তর

রাজনৈতিক চেতনা বিকাশে 'ক' প্রতিষ্ঠানটি তথা রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম- উক্তিটি যথার্থ।রাজনৈতিক দল আধুনিক শাসনব্যবস্থার অপরিহার্য উপাদান। আধুনিক বৃহদায়তন রাষ্ট্রে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর প্রত্যক্ষভাবে শাসনকাজে অংশগ্রহণ সম্ভব হয় না। তাই প্রতিনিধি নির্বাচন করে তাদের মাধ্যমে পরোক্ষভাবে শাসনকার্যে অংশগ্রহণ করে। এক্ষেত্রে প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থার বিকাশে রাজনৈতিক দলের ভূমিকা ব্যাপক।গণতন্ত্রের বিকাশের অন্যতম শর্ত হলো রাজনৈতিক সচেতনতা।রাজনৈতিক দলগুলো সভা, সমাবেশ, মিটিং-মিছিল, বক্তৃতা, আলাপ-আলোচনার মাধ্যমে রাজনৈতিক কার্যকলাপে জনগণকে সচেতন করে তোলে এবং জনগণের মধ্যে রাজনৈতিক জ্ঞানের বিস্তার ঘটায়।আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল রাষ্ট্রপরিচালনার স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে গণতন্ত্রের বিকাশ ঘটাতে সহায়তা করে।এছাড়া রাজনৈতিক দল সুষ্ঠু নির্বাচন, জনগণের অধিকার রক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নে বিশ্বাসী। এছাড়াও যথাযথ নীতিমালা প্রণয়নে সরকারকে চাপসৃষ্টির মাধ্যমেও গণতান্ত্রিক রাজনীতির বিকাশে রাজনৈতিক দল ভূমিকা রাখে। গণতান্ত্রিক সরকারব্যবস্থায় রাজনৈতিক চেতনা বিকাশের অন্যতম শর্ত হলো বৈষম্যবিহীন সমাজব্যবস্থা। রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার মানুষের আলাদা আলাদা স্বার্থগুলো একত্রিত করে একটি অভিন্ন কর্মসূচিতে রূপান্তরিত করে। এভাবে রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের বিকাশ ঘটায়।সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, গণতান্ত্রিক রাজনীতির - বিকাশে রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম।

উত্তর

'গণতন্ত্র প্রতিষ্ঠায় উদ্দীপকে উল্লিখিত 'খ' প্রতিষ্ঠানটি অর্থাৎ নির্বাচন কমিশন অসামান্য অবদান রাখে'- উক্তিটি যথার্থ।সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম শর্ত। আর এক্ষেত্রে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করে। সেইসাথে নির্বাচন কমিশন নির্বাচনে যাতে কোনো দল কোনো ধরনের অনৈতিক কাজ না করতে পারে সেজন্য দল ও প্রার্থীর জন্য আচরণবিধিও তৈরি করে। নির্বাচনে কোনো বহিরাগত যেন ভোট দিতে না পারে সেজন্য নির্বাচন কমিশন একটি সঠিক ভোটার তালিকা প্রণয়ন এবং যথাসময়ে তা হালনাগাদ করে। তাছাড়া নির্বাচন কমিশন নির্বাচনকে সুষ্ঠু ও সহজ করার জন্য নির্বাচনি এলাকার সঠিক সীমানা নির্ধারণ করে। এছাড়া নির্বাচনের দিন জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তা নিশ্চিত করাও এ কমিশনের দায়িত্ব। এজন্য কমিশন প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী ও সশস্ত্র বাহিনীর সাহায্য নেয়। এছাড়াও প্রার্থীদের অনিয়মের পথকে বন্ধ করে দেওয়ার জন্য নির্বাচন কমিশন বিচারিক ক্ষমতা প্রয়োগ থেকে শুরু করে যেকোনো পদক্ষেপ গ্রহণ করে।সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন নানা ধরনের ভূমিকা পালন করে। এ কারণেই একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশনের প্রয়োজনীয়তা অপরিহার্য।
SSCপৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।