শেয়ারFacebookWhatsApp

সচিবালয় কী?

উত্তর: সচিবালয় হলো প্রশাসনের কেন্দ্রবিন্দু; যেখানে দেশের সকল প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয়।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

সচিবালয় কী?

উদ্দীপক

'AA^{\prime} ও 'BB^{\prime} রাষ্ট্রের সর্বোচ্চ অলংকার ও সম্মানজনক পদে অধিষ্ঠিত। প্রতিষ্ঠানের সকল শাসনসংক্রান্ত কাজ 'AA^{\prime}-এর নামে পরিচালিত এবং 'BB^{\prime} ব্যক্তির নিয়োগ দিলেও অন্যান্য উচ্চপদস্থ নিয়োগসহ সকল পরামর্শ ও সিদ্ধান্ত 'BB^{\prime} নির্দেশে হয়।'

Dhaka · 2025

উত্তর

সচিবালয় হলো প্রশাসনের কেন্দ্রবিন্দু; যেখানে দেশের সকল প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয়।

উত্তর

জেলা প্রশাসকগণ নিজ নিজ জেলার কোষাগারের রক্ষক ও পরিচালক। তিনি জেলার রাজস্ব অফিসসমূহের কার্যক্রম নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ করেন। জেলার সব ধরনের রাজস্ব আদায়ের দায়িত্ব তার। সে কারণে জেলা প্রশাসককে কালেক্টর বলা হয়। তাছাড়াও তিনি ভূমি উন্নয়ন, রেজিস্ট্রেশন, ও রাজস্বসংক্রান্ত বিবাদেরও -মীমাংসা করেন।।

উত্তর

বাংলাদেশের মি. 'AA^{\prime} ব্যক্তি দ্বারা রাষ্ট্রপতিকে ইঙ্গিত করে। তিনি সংসদ সদস্যের ভোটে নির্বাচিত হন।উদ্দীপকে উল্লেখ্য যে, 'AA^{\prime} রাষ্ট্রের সর্বোচ্চ অলংকার ও সম্মানজনক পদে অধিষ্ঠিত। প্রতিষ্ঠানের সকল শাসনসংক্রান্ত কাজ 'AA^{\prime} এর নামে পরিচালিত হয়। অর্থাৎ উদ্দীপকের 'AA^{\prime} রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত।রাষ্ট্রপতি হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। দেশের সকল শাসনসংক্রান্ত কাজ তার নামে পরিচালিত হয়। রাষ্ট্রপতি জাতীয় সংসদের সদস্যের ভোটে নির্বাচিত হন। তার কার্যকাল পাঁচ বছর, রাষ্ট্রপতি পুনঃনির্বাচিত হতে পারেন। তবে একাধিক্রমে হোক বা না হোক কোনো ব্যক্তি দুই মেয়াদের বেশি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকতে পারেন না। রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে আদালতে কোনো অভিযোগ আনা যায় না। তবে সংবিধান লঙ্ঘন বা গুরুতর কোনো অভিযোগে জাতীয় সংসদ অভিশংসনের (অপসারণ পদ্ধতি) মাধ্যমে তাকে মেয়াদ শেষ হওয়ার আগেই অপসারণ করতে পারে। রাষ্ট্রপতি হতে হলে কোনো ব্যক্তিকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও কমপক্ষে ৩৫ বছর বয়স্ক হতে হবে। এছাড়া তার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে। যদি কেউ অভিশংসন দ্বারা রাষ্ট্রপতি পদ থেকে অপসারিত হন তাহলে তিনি আর রাষ্ট্রপতি হতে পারবেন না।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মি. 'BB^{\prime} বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে।উদ্দীপকে উল্লেখ্য রয়েছে, 'AA^{\prime} 'BB^{\prime} ব্যক্তির নিয়োগ দিলেও অন্যান্য। উচ্চপদস্থ নিয়োগসহ সকল পরামর্শ ও সিদ্ধান্ত 'BB^{\prime}-এর নির্দেশে হয়। অর্থাৎ পদমর্যাদা অনুযায়ী 'BB^{\prime} দ্বারা প্রধানমন্ত্রীকে নির্দেশ করছে। বাংলাদেশে সংসদীয় সরকারব্যবস্থা বিদ্যমান। এ ব্যবস্থায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের নির্বাহী কার্যক্রম পরিচালিত হয়। প্রধানমন্ত্রী হলেন জাতীয় স্বার্থের রক্ষক। দেশের ভাবমূর্তি তার এবং তার মন্ত্রিসভার ওপর নির্ভর করে। প্রধানমন্ত্রীর মেয়াদকাল ৫ বছর।প্রধানমন্ত্রী সংসদীয় সরকারব্যবস্থায় সর্বোচ্চ এবং প্রকৃত ক্ষমতাধর ব্যক্তি। রাষ্ট্র ও সরকার পরিচালনায় প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতার অধিকারী। প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা দেশের প্রকৃত শাসক। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি দুই-একটি ব্যতিক্রম ছাড়া সকল কাজ করে থাকেন। তিনি মন্ত্রিপরিষদের সদস্য সংখ্যা নির্ধারণ ও তাদের মধ্যে পদ বণ্টন করেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে তিনি কাজের সমন্বয় করেন। সংসদীয় নেতা হিসেবে তিনি আইন প্রণয়নে নেতৃত্ব দেন। সংসদ অধিবেশন আহ্বান, স্থগিত ও ভেঙে দিতে রাষ্ট্রপতিকে পরামর্শ দেন। তার সম্মতি ছাড়া কোনো আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হতে পারে না।সর্বোপরি তিনি জাতীয় স্বার্থের রক্ষক হিসেবে এবং দেশ ও জনগণের কল্যাণে বহুবিধ কার্যাবলি সম্পাদন করেন। এ কারণে তাকে শাসনব্যবস্থার মধ্যমণি বলা হয়।
SSCপৌরনীতি ও নাগরিকতাDhaka 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

  • প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রপতির
  • স্পিকারের
  • বিচারপতির

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

  • পুঁজিবাদী
  • গণতান্ত্রিক
  • সমাজতান্ত্রিক
  • যুক্তরাষ্ট্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

  • ১২১৫
  • ১২১৬
  • ১২১৭
  • ১২১৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

  • রাজনৈতিক
  • সামাজিক
  • অর্থনৈতিক
  • নৈতিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

  • সাম্য
  • স্বাধীনতা
  • সরকার
  • আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

  • সরকার
  • জনসমষ্টি
  • সার্বভৌমত্ব
  • নির্দিষ্ট ভূখণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

  • ২০০৮
  • ২০০৯
  • ২০১০
  • ২০১১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • স্পিকার
  • প্রধান বিচারপতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

  • কুসংস্কার
  • শিক্ষার অভাব
  • বাল্যবিবাহ
  • অসচ্ছলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

  • জাতীয় ঐক্যের প্রতীক
  • কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম
  • আঞ্চলিক সমস্যার সমাধান
  • বড় রাষ্ট্রের জন্য উপযোগী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

সচিবালয় কী? | Prosthuti