আইনসভা কীভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে? ব্যাখ্যা কর।
উত্তর: জাতীয় সংসদ শাসন বিভাগের কার্যক্রম তদারকির মাধ্যমে প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সংসদের কাছে দায়বদ্ধ থাকায় তাদের কার্যক্রম, সর্বদা সংসদের নজরে থাকে। সংসদে প্রশ্ন জিজ্ঞাসা, মুলতবি প্রস্তাব, নিন্দা ও অনাস্থা প্রস্তাবের মাধ্যমে শাসন বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করা হয়। এছাড়া সংসদীয় কমিটি ও সাধারণ আলোচনার মাধ্যমেও শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা হয়। এই প্রক্রিয়ায় বিরোধী দলও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে শক্তিশালী করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
আইনসভা কীভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে? ব্যাখ্যা কর।
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর