'দুর্বলকে সবলের হাত থেকে রক্ষা করার জন্য ছক 'খ'-এর বিভাগটির অর্থাৎ বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম'।উদ্দীপকের ছক 'খ'-এর তথ্যগুলো হলো- মৌলিক অধিকার রক্ষা, ন্যায়বিচার নিশ্চিত করা, অপরাধীর শাস্তি বিধান ও আইনের অনুশাসন বাস্তবায়ন। এসব তথ্যগুলো বাংলাদেশের বিচার বিভাগকে তুলে ধরে। বাংলাদেশ সরকারের তিনটি বিভাগের মধ্যে বিচার বিভাগ অন্যতম। এক্ষেত্রে দুর্বলকে সবলের হাত থেকে রক্ষার জন্য নিরপেক্ষ বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম। বিচার বিভাগ আইনের অনুশাসন ও দেশের সংবিধানকে অক্ষুণ্ণ রাখে।বাংলাদেশের সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে সুস্পষ্ট বিচারব্যবস্থা গড়ে তুলেছে। এ ব্যবস্থার মূল লক্ষ্য হলো ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দুর্বল জনগোষ্ঠীর অধিকার রক্ষা। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে নিষেধাজ্ঞা জারি করতে পারে, যা দুর্বল জনগণের নিরাপত্তার জন্য অপরিহার্য। অপরদিকে, আপিল বিভাগ অধস্তন আদালতের রায় পর্যালোচনা করে সুবিচার নিশ্চিত করে এবং রাষ্ট্রপতিকে আইনের ব্যাখ্যায় পরামর্শ দেয়, যা আইনশৃঙ্খলা রক্ষায় সহায়ক। হাইকোর্ট বিভাগের সংবিধান ব্যাখ্যার এখতিয়ার এবং অধস্তন আদালতের কার্যক্রম নিয়ন্ত্রণ করার ক্ষমতা আইন প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখে। এভাবে বিচার বিভাগ সবল দ্বারা দুর্বল নিপীড়িত হওয়ার আশঙ্কা দূর করে, সমাজে ন্যায় ও সমতার ভিত্তি গড়ে তোলে।সুতরাং বলা যায়, দুর্বলকে সবলের হাত থেকে রক্ষা করতে বাংলাদেশের বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম।