জনাব রহমান সরকারের কোন বিভাগের কাজের সাথে সংশ্লিষ্ট? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব রহমান সরকারের শাসন বিভাগের কাজের সাথে সংশ্লিষ্ট।বাংলাদেশ সরকারে তিনটি বিভাগের মধ্যে একটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ বিভাগ হলো শাসন বিভাগ। এর অন্য একটি নাম হলো নির্বাহী বিভাগ। এটি মূলত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ নিয়ে গঠিত হয়।উদ্দীপকের জনার রহমান একজন নির্বাচিত প্রতিনিধি। তিনি আইন প্রণয়নে অংশগ্রহণের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। অর্থাৎ জনাব রহমান সরকারের নির্বাহী বিভাগের একজন মন্ত্রী হিসেবে কর্মরত। বাংলাদেশের নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান অঙ্গ, যার মূল দায়িত্ব হলো। সংবিধান ও আইন অনুযায়ী দেশের শাসনকার্য পরিচালনা করা। রাষ্ট্রপতি এই বিভাগের সাংবিধানিক প্রধান হলেও প্রকৃত নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদের হাতে ন্যস্ত। মন্ত্রিপরিষদ দেশের নীতিনির্ধারণ, আইন বাস্তবায়ন এবং প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনায় ভূমিকা রাখে। মাঠ প্রশাসনে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রমুখ কর্মকর্তারা এই বিভাগের নির্দেশ বাস্তবায়নে কাজ করেন। এভাবে নির্বাহী বিভাগ দেশের শাসন, উন্নয়ন ও জনসেবা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
জনাব রহমান সরকারের কোন বিভাগের কাজের সাথে সংশ্লিষ্ট? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর