"জনাব আহসান স্থানীয় প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মকর্তা”- বিশ্লেষণ কর।
উত্তর: জনাব আহসান স্থানীয় প্রশাসনে গুরুত্বপূর্ণ ইউনিট জেলা প্রশাসনের প্রতিনিধি। জেলা প্রশাসনের প্রধান হিসেবে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দীপকের দৃশ্যপট-২ এর জনাব আহসান মাঠ প্রশাসনের একজন সুদক্ষ কর্মকর্তা। তিনি উপ-সচিবের পদমর্যাদাসম্পন্ন। সরকারের সকল নির্দেশনা, উন্নয়ন কার্যক্রম পরিচালনা তার মাধ্যমেই সম্পন্ন হয়। এরূপ তথ্যগুলো বলে যে জনাব রহমান হলেন একজন জেলা প্রশাসক। কেননা, বাংলাদেশের মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ স্তর হলো জেলা প্রশাসন, যার প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন জেলা প্রশাসক। তিনি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে জেলার প্রশাসনিক কাজ তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন। জেলা প্রশাসক কেন্দ্র থেকে আগত আদেশ ও সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি জেলার বিভিন্ন দপ্তরের শূন্যপদে নিয়োগের ব্যবস্থা করেন। রাজস্ব আদায়ে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জেলা কোষাগারের পরিচালক এবং ভূমি উন্নয়ন ও রাজস্বসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করে থাকেন। জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের সহায়তায় কাজ করেন তিনি। উন্নয়নমূলক কার্যক্রম যেমন শিক্ষা, কৃষি, শিল্প, যোগাযোগ ও দুর্যোগ ব্যবস্থাপনায়ও তার দায়িত্ব অপরিসীম। তিনি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তত্ত্বাবধান করে জেলার সার্বিক উন্নয়নে সমন্বয় সাধন করেন। জেলা প্রশাসক আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, প্রকাশনার অনুমোদন এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করে সরকারের কাছে প্রতিবেদন প্রদান করাসহ আরও নানা দায়িত্ব পালন করেন।সুতরাং বলা যায়, জেলা প্রশাসক জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার এরূপ ভূমিকার কারণে তাকে জেলার মূলস্তম্ভ বলা হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
"জনাব আহসান স্থানীয় প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মকর্তা”- বিশ্…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর