ছকে '?' চিহ্নিত স্থান দ্বারা যে বিষয়টি নির্দেশিত হয়েছে তার গঠন ব্যাখ্যা কর।
উত্তর: ছকে'? চিহ্নিত স্থান দ্বারা সরকারের বিচার বিভাগটি নির্দেশিত হয়েছে।উদ্দীপকের ছকচিত্রে সরকারের দুইটি বিভাগ আইন বিভাগ ও শাসন বিভাগ উল্লেখ করা হয়েছে। সে হিসেবে '?' চিহ্নিত বিভাগটি হবে বিচার বিভাগ। বাংলাদেশের বিচার বিভাগ তিনটি স্তর নিয়ে গঠিত- সুপ্রিম কোর্ট, অধস্তন আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল। এর সর্বোচ্চ প্রতিষ্ঠান সুপ্রিম কোর্ট, যার দুটি বিভাগ- হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ। এই কোর্টের প্রধান হলেন প্রধান বিচারপতি, যিনি রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন। প্রধান বিচারপতির পরামর্শে রাষ্ট্রপতি অন্যান্য বিচারপতিদের নিয়োগ দেন। সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন। বিচারক হিসেবে নিয়োগ পেতে হলে কমপক্ষে ১০-বছরের আইনজীবী বা বিচারক হওয়ার অভিজ্ঞতা থাকতে হয়। বিচারপতিরা ৬৭ বছর বয়স পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন। বিচার বিভাগ আইনের শাসন ও সংবিধান রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
ছকে '?' চিহ্নিত স্থান দ্বারা যে বিষয়টি নির্দেশিত হয়েছে তার গঠন ব্যা…
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর