তুমি কি মনে কর, বর্তমান প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে উত্ত বিষয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ? মতামত দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি, বর্তমান প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে উত্ত বিষয়ের অর্থাৎ বিচার বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।সরকারের তিনটি বিভাগের মধ্যে নাগরিকের অধিকার রক্ষায় বিচার বিভাগ অন্যতম ভূমিকা পালন করে। বিচার বিভাগ সর্বদা ন্যায়বিচারে পক্ষে কাজ করে বিধায় গণতান্ত্রিক ব্যবস্থায় এটি জনস্বার্থের রক্ষক হিসেবে আবিভূত হয় যা ভারসাম্যপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত।বর্তমান প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে বিচার বিভাগ একটি গুরুত্বপূর্ণ স্তন্ড হিসেবে কাজ করে। সুপ্রিম কোর্টের অধীনে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ পৃথকভাবে দায়িত্ব পালন করে। আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি করে, আইনের ব্যাখ্যা দেয় এবং রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করে। অন্যদিকে, হাইকোর্ট বিভাগ মৌলিক অধিকার রক্ষায় নিষেধাজ্ঞা জারি করতে পারে এবং সংবিধানসংক্রান্ত মামলার মীমাংসা করে। অধস্তন আদালতের কার্যবিধিও এটি প্রণয়ন ও পরিচালনা করে। এভাবে বিচার বিভাগ শুধু আইন প্রয়োগ নয়, বরং ন্যায়বিচার নিশ্চিত, দুর্বলকে রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে সুদৃঢ় করে তোলে। বিচার বিভাগের নিরপেক্ষতা এবং স্বাধীনতা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত।সুতরাং বলা যায়, বর্তমান প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের রক্ষক হিসেবে বিচার বিভাগের ভূমিকা অগ্রগণ্য।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
তুমি কি মনে কর, বর্তমান প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে উত্ত বিষয়ের ভূমি…
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর