উদ্দীপকের প্রশ্নবোধক '?' চিহ্নিত স্থান বাংলাদেশ সরকারের কোন বিভাগকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রশ্নবোধক '?' চিহ্নিত স্থান বাংলাদেশ সরকারের বিচার বিভাগকে নির্দেশ করে।বাংলাদেশ সরকারের তিনটি বিভাগের মধ্যে বিচার বিভাগ অন্যতম। নাগরিকের মৌলিক অধিকার রক্ষা, ন্যায়বিচার নিশ্চিত করা, অপরাধীর শাস্তি বিধান এবং দুর্বলকে সবলের হাত থেকে রক্ষার জন্য নিরপেক্ষ বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম। বিচার বিভাগ আইনের অনুশাসন ও দেশের সংবিধানকে অক্ষুণ্ণ রাখে।বাংলাদেশের বিচার বিভাগ তিনটি স্তর নিয়ে গঠিত- সুপ্রিম কোর্ট, অধস্তন আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল। এর সর্বোচ্চ প্রতিষ্ঠান সুপ্রিম কোর্ট, যার দুটি বিভাগ- হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন। বিচারক হিসেবে নিয়োগ পেতে হলে কমপক্ষে ১০ বছরের আইনজীবী বা বিচারক হওয়ার অভিজ্ঞতা থাকতে হয়। বিচারপতিরা ৬৭ বছর বয়স পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন। বিচার বিভাগ আইনের শাসন ও সংবিধান রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।উদ্দীপকের ছকচিত্রে '?' চিহ্নিত বিভাগটি হবে বিচার বিভাগ। কেননা, মৌলিক অধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, সংবিধানের রক্ষক, ন্যায়বিচার প্রতিষ্ঠা বিচার বিভাগের কাজ।তাই বলা যায়, উদ্দীপকের প্রশ্নবোধক '?' চিহ্নিত স্থানে বাংলাদেশ সরকারের বিচার বিভাগকে নির্দেশ করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপকের প্রশ্নবোধক '?' চিহ্নিত স্থান বাংলাদেশ সরকারের কোন বিভাগকে…
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর