"উদ্দীপকে নির্দেশিত বিষয়টি ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” বিশ্লেষণ কর।
উত্তর: 'উদ্দীপকে নির্দেশিত বিষয়টি তথা বিচার বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।'- উক্তিটি যথার্থ।বিচার বিভাগ হলো রাষ্ট্রের এক গুরুত্বপূর্ণ অঙ্গ, যা সংবিধান ও আইন অনুসারে ন্যায়বিচার নিশ্চিত করে। এটি আইন প্রয়োগের মাধ্যমে নাগরিকদের অধিকার রক্ষা করে এবং নির্বাহী ও আইন পরিষদের কর্মকান্ডের বৈধতা পরীক্ষা করে। বিচার বিভাগের স্বাধীনতা গণতন্ত্রের মূলভিত্তি।বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট দুটি বিভাগ নিয়ে গঠিত-আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগ নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় নিষেধাজ্ঞা জারি, বেআইনি কাজ প্রতিরোধ এবং সংবিধানের ব্যাখ্যার জটিলতা নিরসনে কার্যকর ভূমিকা পালন করে। অন্যদিকে, আপিল বিভাগ অধস্তন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি, রাষ্ট্রপতিকে আইনি পরামর্শ প্রদান ও ন্যায়বিচারের স্বার্থে আদেশ জারির মাধ্যমে আইন প্রয়োগে শীর্ষস্থানীয় ভূমিকা রাখে। এই দুটি বিভাগ মিলে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত হিসেবে কাজ করে এবং সর্বস্তরের আদালতের কার্যক্রম তত্ত্বাবধান করে। ফলে বিচার বিভাগ কেবল আইন প্রয়োগই নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনগণের আস্থা ও অধিকার রক্ষার শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে।সুতরাং উপরিউক্ত বিষয়াদি বিশ্লেষণ করে বলা যায়, বিচার বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠায় অপরিহার্য ভূমিকা পালন করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
"উদ্দীপকে নির্দেশিত বিষয়টি ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিক…
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর