ছক 'A [গণিত] দ্বারা কোনটিকে নির্দেশ করে? তা ব্যাখ্যা কর।
উত্তর: ছক 'A [গণিত] দ্বারা মাঠ প্রশাসনের বিভাগীয় প্রশাসনকে নির্দেশ করে।মাঠ প্রশাসনের প্রথম ধাপ হলো বিভাগীয় প্রশাসন। দ্বিতীয় ধাপে রয়েছে জেলা প্রশাসন। জেলার পর আছে উপজেলা প্রশাসন। উদ্দীপকের ছকটিতে বাংলাদেশের মাঠ প্রশাসনের চিত্র প্রকাশ পেয়েছে যেখানে 'A [গণিত] ও 'B [গণিত] বক্স খালি এবং শেষের বক্সে উপজেলা প্রশাসনের কথা উল্লেখ রয়েছে। সুতরাং নিশ্চিতভাবে 'A [গণিত] বক্স দ্বারা বিভাগীয় প্রশাসনকে উপস্থাপন করা হয়েছে।বাংলাদেশের স্তরভিত্তিক প্রশাসনের দ্বিতীয় স্তর হলো মাঠ প্রশাসন। মাঠ প্রশাসনের তিনটি ইউনিটের মধ্যে সর্বাগ্রে অবস্থান করে বিভাগীয় প্রশাসন। বিভাগীয় প্রশাসন সরাসরি কেন্দ্রীয় প্রশাসন থেকে আদিষ্ট হয়ে তার অধীনস্ত প্রশাসনে কাজ বন্টন ও তদারকির দায়িত্ব পালন করেন।বাংলাদেশে আটটি বিভাগের প্রশাসনিক প্রধান হলেন বিভাগীয় কমিশনার, যিনি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জেলার প্রশাসকদের কার্যক্রম তদারক করেন এবং উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে নেতৃত্ব দেন। ভূমি রাজস্ব আদায়, খাসজমি ব্যবস্থাপনা ও জনকল্যাণমূলক কাজ তার গুরুত্বপূর্ণ দায়িত্ব। এছাড়া তিনি বিভাগের ক্রীড়া, সাহিত্য, শিল্পকলা ও সংস্কৃতির উন্নয়নে ভূমিকা রাখেন। প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও পুনর্বাসনের কাজও তাঁর অধীনে পরিচালিত হয়। বিভাগীয় কমিশনার মূলত কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুসরণ করে বিভাগীয় প্রশাসন পরিচালনা করেন।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
ছক 'A দ্বারা কোনটিকে নির্দেশ করে? তা ব্যাখ্যা কর।
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর