উদ্দীপকের মি. 'X [গণিত] সরকারের কোন ব্যক্তিকে নির্দেশ করে, তার কাজ আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের মি. 'X [গণিত] সরকারের রাষ্ট্রপতিকে নির্দেশ করে।উদ্দীপকে মি. 'X [গণিত] সরকার পরিচালনার একটি বিভাগের সর্বোচ্চ প্রধান। তিনি আইনসভার সদস্যদের ভোটে নির্বাচিত হন, যা বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে সাদৃশ্য।রাষ্ট্রপতি হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। সকল শাসনসংক্রান্ত কাজ তার নামে পরিচালিত হয়। তিনি প্রধানমন্ত্রীকে নিয়োগ প্রদান করেন। রাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের এবং তিন বাহিনীর প্রধানদের তিনিই নিয়োগ দেন। রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করতে, স্থগিত রাখতে ও প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ ভেঙে দিতে পারেন। তিনি সংসদে ভাষণ দিতে ও বাণী পাঠাতে পারেন। রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো অর্থবিল সংসদে উত্থাপন করা যায় না। তিনি কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা মওকুফ, স্থগিত বা হ্রাস করতে পারেন। দেশের নিরাপত্তা বা শান্তি বিনষ্ট হওয়ার উপক্রম হলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। তিনি জাতীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তাছাড়া বিভিন্ন রাষ্ট্রীয় চুক্তি, দলিল তার নির্দেশে সম্পাদিত হয়। রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হলেও তিনি তার সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য পরিচালনা করেন।তাই বলা যায়, মি. 'X [গণিত] বাংলাদেশের শাসন বিভাগের রাষ্ট্রপতির সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপকের মি. 'X সরকারের কোন ব্যক্তিকে নির্দেশ করে, তার কাজ আলোচনা…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর