২নং ছকের বহুবিধ কাজের মাধ্যমেই সরকারের সফলতা বা বিফলতা নির্ভর করে- বিশ্লেষণ কর।
উত্তর: ২নং চার্ট-এ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নির্দেশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাজের মাধ্যমেই সরকারের সফলতা বা বিফলতা নির্ভর করে- উক্তিটি যথার্থ।উদ্দীপকের ২নং চার্টের তথ্যে বলা হয়েছে, সংসদ নেতা, কার্যকাল ৫ বছর, তার সম্মতি ছাড়া কোনো আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হয় না। এসব তথ্যগুলোর আলোকে' সহজেই অনুমান করা যায় তিনি বাংলাদেশের সরকারব্যবস্থার প্রধানমন্ত্রী।সংসদীয় সরকারব্যবস্থায় প্রধানমন্ত্রী শাসনব্যবস্থার প্রধানমন্ত্রী। তিনি একই সাথে জাতীয় সংসদের নেতা। তিনি এবং তার মন্ত্রিসভা নির্বাহী বিভাগের প্রকৃত ক্ষমতা প্রয়োগ করে। এই মন্ত্রিসভার মেয়াদকাল ৫ বছর। প্রধানমন্ত্রীর পরামর্শ ও নির্দেশনায় সকলেই রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী শাসনকার্য পরিচালনা করেন। মন্ত্রিপরিষদের সহযোগিতায় তিনি রাষ্ট্রের শাসনযন্ত্রের সকল কাজ পরিচালনা করেন। তিনিই মন্ত্রিসভার সদস্য সংখ্যা নির্ধারণ ও তাদের মধ্যে দপ্তর বণ্টন করেন এবং তাদের কাজের তদারক, মূল্যায়ন ও সমন্বয় করেন। গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি মন্ত্রিপরিষদকে পরামর্শ এবং অনুমোদন দান করেন। তিনি হলেন জাতীয় স্বার্থের রক্ষক। সংসদীয় সরকারব্যবস্থার প্রধানমন্ত্রী হিসেবে তাকে কেন্দ্র করে দেশ, জাতি ও সরকার, পরিচালিত হয়। এজন্য তাকে শাসনব্যবস্থার মধ্যমণি বলা হয়।অতএব উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, প্রধানমন্ত্রী হলেন সরকারব্যবস্থার সকল কাজের একমাত্র দিকনির্দেশক। এ কারণে তার উপরেই দেশের ভাবমূর্তি নির্ভর করে। সুতরাং তার পদক্ষেপের মধ্যেই মূলত সরকারের সফলতা ও বিফলতা নির্ভর করে থাকে।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
২নং ছকের বহুবিধ কাজের মাধ্যমেই সরকারের সফলতা বা বিফলতা নির্ভর করে- …
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর