শেয়ারFacebookWhatsApp

মিতুর দাদা রহমত আলী দ্বারা শাসন বিভাগের কোন ব্যক্তিকে বোঝায়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে মিতুর দাদা রহমত আলী দ্বারা শাসন বিভাগের রাষ্ট্রপতি পদের প্রতিনিধিত্ব করছেন। রাষ্ট্রপতি বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি ও রাষ্ট্রপ্রধান। তাছাড়া তিনি সর্বোচ্চ সম্মানিত ও শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে পরিগণিত হন। তিনি রাষ্ট্রপ্রধান হলেও আসলে তিনি নামমাত্র প্রধান। দুই-একটি ব্যতিক্রম ছাড়া প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তিনি রাষ্ট্রের সকল কাজ পরিচালনা করেন। এক্ষেত্রে তিনি রাষ্ট্রের মূল নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন না, তিনি আলংকারিক প্রধান হিসেবেই পরিগণিত হন। উদ্দীপকে দেখা যায়, মিতু যৌথ পরিবারে বসবাস করে। তাদের পরিবারের প্রধান হলেন তার দাদা। তাকে পরিবারের সবাই সম্মান ও শ্রদ্ধা করেন। কিন্তু পরিবার নিয়ন্ত্রণের এখতিয়ার তার নেই। তাদের পরিবারের সকল কার্যাবলি তার বাবা কেরামত আলী পরিচালনা করেন, যা বাংলাদেশের সরকারব্যবস্থায় রাষ্ট্রপতিকে নির্দেশ করছে। সুতরাং বলা যায়, মিতুর দাদা বাংলাদেশের সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি পদের প্রতিনিধিত্ব করছেন।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

মিতুর দাদা রহমত আলী দ্বারা শাসন বিভাগের কোন ব্যক্তিকে বোঝায়? ব্যাখ্…

উদ্দীপক

মিতুর দাদা রহমত আলী এবং বাবা কেরামত আলী। পরিবারের সকলে তার দাদাকে শ্রদ্ধা ও সম্মান করেন। কিন্তু তার বাবার আদেশে বাড়ির সকল কার্যক্রম পরিচালিত হয়। সর্বময় কর্তা হিসেবে সমস্ত দায়িত্ব পালন করেন কেরামত আলী। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে তার বাবা রহমত আলীর পরামর্শ গ্রহণ করেন।

Sylhet · 2024

উত্তর

সুপ্রিম কোর্টের অধীনে বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতিষ্ঠিত আদালত হলো অধস্তন আদালত।

উত্তর

সরকারের তিনটি বিভাগের মধ্যে আইন বিভাগ অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ। এটি রাষ্ট্রের জনসাধারণের প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান। এটি সরকারের নীতি নির্ধারক যন্ত্র ও রাষ্ট্রের প্রয়োজনীয় আইন সরবরাহকারী সংস্থা। আইন বিভাগের আইন প্রণয়নের ওপর সরকারের অন্যান্য বিভাগের কার্যাবলি নির্ভরশীল।

উত্তর

উদ্দীপকে মিতুর দাদা রহমত আলী দ্বারা শাসন বিভাগের রাষ্ট্রপতি পদের প্রতিনিধিত্ব করছেন। রাষ্ট্রপতি বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি ও রাষ্ট্রপ্রধান। তাছাড়া তিনি সর্বোচ্চ সম্মানিত ও শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে পরিগণিত হন। তিনি রাষ্ট্রপ্রধান হলেও আসলে তিনি নামমাত্র প্রধান। দুই-একটি ব্যতিক্রম ছাড়া প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তিনি রাষ্ট্রের সকল কাজ পরিচালনা করেন। এক্ষেত্রে তিনি রাষ্ট্রের মূল নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন না, তিনি আলংকারিক প্রধান হিসেবেই পরিগণিত হন। উদ্দীপকে দেখা যায়, মিতু যৌথ পরিবারে বসবাস করে। তাদের পরিবারের প্রধান হলেন তার দাদা। তাকে পরিবারের সবাই সম্মান ও শ্রদ্ধা করেন। কিন্তু পরিবার নিয়ন্ত্রণের এখতিয়ার তার নেই। তাদের পরিবারের সকল কার্যাবলি তার বাবা কেরামত আলী পরিচালনা করেন, যা বাংলাদেশের সরকারব্যবস্থায় রাষ্ট্রপতিকে নির্দেশ করছে। সুতরাং বলা যায়, মিতুর দাদা বাংলাদেশের সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি পদের প্রতিনিধিত্ব করছেন।

উত্তর

উদ্দীপকের মিতুর বাবার ক্ষেত্রে শাসন 'বিভাগের অপর ব্যক্তি 'প্রধানমন্ত্রীকে' ইঙ্গিত করে। সংসদীয় সরকারব্যবস্থায় প্রধানমন্ত্রী হলেন যাবতীয় ক্ষমতার কেন্দ্রবিন্দু।বাংলাদেশের প্রশাসনব্যবস্থার প্রকৃত ক্ষমতাধর ব্যক্তি হলেন প্রধানমন্ত্রী। তিনি মন্ত্রিপরিষদের কেন্দ্রবিন্দু এবং সরকারপ্রধান। তাকে কেন্দ্র করেই বাংলাদেশের শাসনকার্য পরিচালিত হয়। তিনি মন্ত্রিপরিষদের প্রধান হিসেবে মন্ত্রীদের সংখ্যা নির্ধারণ ও তাদের মধ্যে দপ্তর বণ্টন করেন। তার ওপরই সরকারের স্থায়িত্ব নির্ভর করে।সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির নামে দেশের শাসন পরিচালিত হলেও আসলে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা দেশের প্রকৃত শাসনক্ষমতার অধিকারী। মন্ত্রিপরিষদের সহযোগিতায় তিনি শাসনসংক্রান্ত সকল দায়িত্ব পালন করেন। তার পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রী, রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা, বিদেশে রাষ্ট্রদূত ইত্যাদি নিয়োগ দেন। তাকে কেন্দ্র করে মন্ত্রিসভা গঠিত, পরিচালিত ও বিলুপ্ত হয়। প্রধানমন্ত্রী জাতীয় সংসদের একজন সদস্য ও সংসদ নেতা। তিনি সংসদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে সংসদে আইন প্রণয়ন করা হয়। তিনি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত বা ভেঙে দিতে রাষ্ট্রপতিকে পরামর্শ দেন। প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থের রক্ষক। জাতীয় স্বার্থে তিনি বিভিন্ন সময় বক্তৃতা ও বিবৃতির মাধ্যমে জনগণকে রাষ্ট্রীয় কর্মসূচি সম্পর্কে অবহিত করেন ও জনগণের সংহতি রক্ষায় কাজ করেন।আলোচনার পরিশেষে বলা যায়, প্রধানমন্ত্রী হলেন সংসদীয় সরকারের যাবতীয় ক্ষমতার কেন্দ্রবিন্দু।
SSCপৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

  • প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রপতির
  • স্পিকারের
  • বিচারপতির

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

  • পুঁজিবাদী
  • গণতান্ত্রিক
  • সমাজতান্ত্রিক
  • যুক্তরাষ্ট্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

  • ১২১৫
  • ১২১৬
  • ১২১৭
  • ১২১৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

  • রাজনৈতিক
  • সামাজিক
  • অর্থনৈতিক
  • নৈতিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

  • সাম্য
  • স্বাধীনতা
  • সরকার
  • আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

  • সরকার
  • জনসমষ্টি
  • সার্বভৌমত্ব
  • নির্দিষ্ট ভূখণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

  • ২০০৮
  • ২০০৯
  • ২০১০
  • ২০১১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • স্পিকার
  • প্রধান বিচারপতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

  • কুসংস্কার
  • শিক্ষার অভাব
  • বাল্যবিবাহ
  • অসচ্ছলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

  • জাতীয় ঐক্যের প্রতীক
  • কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম
  • আঞ্চলিক সমস্যার সমাধান
  • বড় রাষ্ট্রের জন্য উপযোগী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।