ছক 'ক' উল্লিখিত বিভাগের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছক 'ক'-তে উল্লিখিত বিভাগটি হলো আইন বিভাগ।সরকারের যে বিভাগ প্রয়োজনীয় আইন প্রণয়ন ও বিদ্যমান আইনের পরিবর্তন করে তাকে আইনসভা বলা হয়। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। যা এককক্ষবিশিষ্ট। জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা ৩৫০। জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ৩০০ জন সদস্য নির্বাচিত হন। অবশিষ্ট ৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। সংসদ অধিবেশন পরিচালনার লক্ষ্যে সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার থাকেন। প্রধানমন্ত্রী সংসদের নেতা। তিনি সংসদ সদস্যদের নিয়ে মন্ত্রিপরিষদ গঠন করেন। আসন সংখ্যার দিক থেকে নির্বাচনে দ্বিতীয় স্থান অবস্থানকারী দল বিরোধী দল গঠন করেন। মোট সদস্যদের মধ্যে কমপক্ষে ৬০ জন উপস্থিত থাকলে সংসদ অধিবেশন পরিচালনা করা যায়। সংসদের মেয়াদকাল ৫ বছর। তবে এর পূর্বেও প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিতে পারেন। ন্যূনতম ২৫ বছর বয়সি বাংলাদেশি যেকোনো নাগরিক সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন। তবে আদালত কর্তৃক দেওলিয়া বা অপ্রকৃতিস্থ ঘোষিত হলে বা আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হয়ে কারাভোগ করলে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
ছক 'ক' উল্লিখিত বিভাগের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর