উদ্দীপকে ছক-১-এ কোন প্রতিষ্ঠানকে ইঙ্গিত করা হয়েছে? পাঠ্যবইয়ের আলোকে তার কার্যাবলি তুলে ধর।
উত্তর: উদ্দীপকে ছক-১-এ '?' চিহ্ন দ্বারা রাষ্ট্রপতিকে ইঙ্গিত করা হয়েছে।সংসদীয় সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি হলেন আলংকারিক প্রধান। তিনি সাংবিধানিকভাবে নিয়মতান্ত্রিক প্রধান। প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ব্যতীত তিনি সকল কাজ প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করে থাকেন। তিনি দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির দণ্ড মওকুফের মতো ক্ষমতাও ধারণ করেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়োগ দিয়ে থাকেন। তিনি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে জাতীয় সংসদ অধিবেশন আহ্বান ও স্থগিত এমনকি সংসদ ভেঙে দিতে পারেন। তার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল সংসদে উত্থাপন করা যায় না। জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দলের দলনেতাকে তিনি সরকার গঠনের আহ্বান করেন।তিনি জাতীয় বিভিন্ন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দেশের বরেণ্য ব্যক্তিদের খেতাব, পদক ও সম্মাননা প্রদান করতে পারেন। বিভিন্ন রাষ্ট্রীয় চুক্তি, দলিল তার নির্দেশে সম্পাদিত হয়। তিনি বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের পরিচয়পত্র গ্রহণ করেন। শেষ কথা হলো রাষ্ট্রপতি রাষ্ট্রে সর্বশেষ পিলার।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
উদ্দীপকে ছক-১-এ কোন প্রতিষ্ঠানকে ইঙ্গিত করা হয়েছে? পাঠ্যবইয়ের আলোকে…
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর