শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'X [গণিত] প্রতিষ্ঠানটি সরকারের কোন বিভাগকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে 'X [গণিত] নামক প্রতিষ্ঠানটি সরকারের আইনসভা অর্থাৎ আইন বিভাগকে নির্দেশ করে। সরকারের তিনটি বিভাগের অন্যতম হলো আইন বিভাগ। আইন বিভাগ প্রয়োজনীয় আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনসমূহের পরিবর্তন ও সংশোধন করে। আইনসভা প্রণীত আইন শাসন বিভাগ ও বিচার বিভাগ সুরক্ষা ও বাস্তবায়ন করে। সরকারের সকল কাজের জন্য আইনসভার অনুমোদন প্রয়োজন। জনপ্রতিনিধিশীল হওয়ার কারণে আইনসভা জনপ্রত্যাশার কেন্দ্রস্থল। আইনসভা প্রতিবছর জাতীয় বাজেট পাস করে। অর্থমন্ত্রীর উপস্থাপিত খসড়া বাজেটের ওপর দীর্ঘ বিতর্ক ও আলোচনার পর প্রয়োজনীয় সংশোধনীসহ সংসদ সদস্যগণ পাস করেন। আইনসভার অনুমতি ছাড়া কোনো প্রকার সরকারি ব্যয়, খাজনা আরোপ ও কর আদায় করা যায় না। উদ্দীপকের দিকে লক্ষ করলে আমরা দেখতে পাই, সরকারের 'X [গণিত] নামক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জনগণের দ্বারা নির্বাচিত এবং এ প্রতিষ্ঠানটি দেশের আইন বিষয়ে সকল কার্যাদি সম্পন্ন করে। এছাড়াও সরকারের সকল আয়-ব্যয়ের বাৎসরিক হিসাব পাস করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের 'X [গণিত] প্রতিষ্ঠানটি সরকারের আইন বিভাগকে নির্দেশ করে।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

উদ্দীপকে 'X প্রতিষ্ঠানটি সরকারের কোন বিভাগকে নির্দেশ করে? ব্যাখ্যা…

উদ্দীপক

'XX^{\prime} নামক প্রতিষ্ঠানটি দেশের জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত। এ প্রতিষ্ঠানটি দেশের আইন বিষয়ে সকল কার্যাদি সম্পাদন করেন। এ বিভাগটি সরকারের আয়-ব্যয়ের বাৎসরিক হিসাব পাস করেন। অন্যদিকে 'YY^{\prime} নামক প্রতিষ্ঠানটি জনগণের প্রধান অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের রাষ্ট্রপ্রধান কোনো আইনের ব্যাখ্যা চাইলে এ বিভাগ উক্ত বিষয়ে পরামর্শ দান করে থাকেন।

Rajshahi · 2024

উত্তর

সচিবালয় হলো প্রশাসনের কেন্দ্রবিন্দু, যেখানে দেশের সকল প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয়।

উত্তর

জেলা প্রশাসকগণ নিজ নিজ জেলার কোষাগারের রক্ষক ও পরিচালক। তিনি জেলার রাজস্ব অফিসসমূহের কার্যক্রম নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ করেন। জেলার সব ধরনের রাজস্ব আদায়ের দায়িত্ব তার। সে কারণে জেলা প্রশাসককে কালেক্টর বলা হয়। তাছাড়াও তিনি ভূমি উন্নয়ন, রেজিস্ট্রেশন ও রাজস্বসংক্রান্ত বিবাদেরও মীমাংসা করেন।

উত্তর

উদ্দীপকে 'XX^{\prime} নামক প্রতিষ্ঠানটি সরকারের আইনসভা অর্থাৎ আইন বিভাগকে নির্দেশ করে। সরকারের তিনটি বিভাগের অন্যতম হলো আইন বিভাগ। আইন বিভাগ প্রয়োজনীয় আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনসমূহের পরিবর্তন ও সংশোধন করে। আইনসভা প্রণীত আইন শাসন বিভাগ ও বিচার বিভাগ সুরক্ষা ও বাস্তবায়ন করে। সরকারের সকল কাজের জন্য আইনসভার অনুমোদন প্রয়োজন। জনপ্রতিনিধিশীল হওয়ার কারণে আইনসভা জনপ্রত্যাশার কেন্দ্রস্থল। আইনসভা প্রতিবছর জাতীয় বাজেট পাস করে। অর্থমন্ত্রীর উপস্থাপিত খসড়া বাজেটের ওপর দীর্ঘ বিতর্ক ও আলোচনার পর প্রয়োজনীয় সংশোধনীসহ সংসদ সদস্যগণ পাস করেন। আইনসভার অনুমতি ছাড়া কোনো প্রকার সরকারি ব্যয়, খাজনা আরোপ ও কর আদায় করা যায় না। উদ্দীপকের দিকে লক্ষ করলে আমরা দেখতে পাই, সরকারের 'XX^{\prime} নামক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জনগণের দ্বারা নির্বাচিত এবং এ প্রতিষ্ঠানটি দেশের আইন বিষয়ে সকল কার্যাদি সম্পন্ন করে। এছাড়াও সরকারের সকল আয়-ব্যয়ের বাৎসরিক হিসাব পাস করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের 'XX^{\prime} প্রতিষ্ঠানটি সরকারের আইন বিভাগকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকের 'YY^{\prime} চিহ্নিত প্রতিষ্ঠানটি হলো 'বিচার বিভাগ'। আইনের অনুশাসন রক্ষায় বিচার বিভাগ অগ্রণী ভূমিকা পালন করে- উক্তিটি যথার্থ।বর্তমানে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ হলো বিচার বিভাগ। কারণ সমাজজীবনের সকল অন্যায়, অবিচার, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ইত্যাদির বিরুদ্ধে প্রধান শক্তিই হলো স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ। বিচার বিভাগের কারণেই দেশের সরকার এবং জনগণ আইনের অনুশাসন মেনে চলতে বাধ্য হয়। গণতন্ত্রকে সুরক্ষিত এবং গণতন্ত্রের মহান আদর্শকে সমুন্নত রাখতে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের প্রয়োজন অনস্বীকার্য। বিচার বিভাগ দেশের সংবিধানের রক্ষক এবং আইনের ব্যাখ্যাকারক। রাষ্ট্রপতি বিশেষ কোনো কারণে সংবিধানের ব্যাখ্যা চাইলে বিচার বিভাগ সেই আইনের ব্যাখ্যা প্রদান করে।বিচার বিভাগ দুষ্টের দমন ও শিষ্টের পালনের পাশাপাশি অপরাধীর শাস্তি নিশ্চিত করে। বিচার বিভাগ শাসন বিভাগের থাবা থেকে নাগরিকদের মৌলিক অধিকারগুলো সংরক্ষণে ভূমিকা পালন করে। কখনো কারও অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা দেখা দিলে আদালত নিষেধাজ্ঞা জারি করতে পারে। বিচার বিভাগের প্রধান দায়িত্ব হলো আইনের অনুশাসন প্রতিষ্ঠা করা। সবলের হাত থেকে দুর্বলকে রক্ষা করে বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।পরিশেষে আমরা বলতে পারি, আইনের অনুশাসন রক্ষায় বিচার বিভাগ অগ্রণী ভূমিকা পালন করে।
SSCপৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।