'?' চিহ্নিত স্থানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির পদমর্যাদা কী? তার উন্নয়নমূলক কার্যাবলি ব্যাখ্যা কর।
উত্তর: প্রশ্নবোধক চিহ্নিত '?' স্থানে দায়িত্ব পালনকারী ব্যক্তির পদমর্যাদা হচ্ছে জেলা প্রশাসক।জেলা প্রশাসন মাঠ বা স্থানীয় প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ স্তর। এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন জেলা প্রশাসক। দেশের সব জেলায় একজন করে জেলা প্রশাসক আছেন। তাঁকে কেন্দ্র করে জেলার সকল সরকারি কাজ পরিচালিত হয়।উদ্দীপকের ছক চিত্রে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার চিত্র প্রকাশ পেয়েছে। সে হিসেবে '?' চিহ্নিত স্থানে জেলা প্রশাসন যুক্তিযুক্ত। যার প্রধানকে বলা হয় জেলা প্রশাসক। একজন জেলা প্রশাসক জেলার উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পাদন করে থাকেন। তিনি জেলার সার্বিক উন্নয়নের চাবিকাঠি। জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ যেমন- শিক্ষা, কৃষি, শিল্প, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি বাস্তবায়নের দায়িত্বও তাঁর। তিনি জেলার উন্নয়নের জন্য জেলার গণ্যমান্য লোকদের সাথে এলাকার বিভিন্ন সমস্যা ও তার সমাধানের লক্ষ্যে যোগাযোগ রক্ষা করে চলেন। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকার জেলা প্রশাসকগণ জেলার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করেন।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
'?' চিহ্নিত স্থানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির পদমর্যাদা কী? তার উন্নয়…
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর