জনাব 'X [গণিত] কোন প্রশাসনের প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব 'X [গণিত] জেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন।বাংলাদেশের মাঠ প্রশাসনের সবচেয়ে কার্যকরী এবং গুরুত্বপূর্ণ স্তর হলো জেলা প্রশাসন। জেলা প্রশাসন জেলার উন্নয়নে সার্বিক দায়িত্ব পালন করে। একই সাথে জেলা প্রশাসক জেলার প্রধান নির্বাহী কর্মকর্তা। জেলার অধীনস্থ সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কাজ তত্ত্বাবধান তার দায়িত্ব। জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে তিনি পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে কাজ করেন। জেলা প্রশাসক জেলা কোষাগারের রক্ষক এবং পরিচালক। জেলার সব ধরনের রাজস্ব আদায়ের দায়িত্ব তার ওপর ন্যস্ত। তিনি বিভিন্ন উন্নত অবকাঠামো ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের জন্য অর্থ বরাদ্দ ও দেখাশোনা করে থাকেন।উদ্দীপকে আমরা দেখতে পাই, জনাব 'X [গণিত] একটি জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে জেলার খেলার মাঠ এবং শিল্পকলা একাডেমির নতুন ভবন নির্মাণে সরকারি সহায়তা প্রদান করেন, যা জেলা প্রশাসকের কার্যক্রমকে নির্দেশ করে।সুতরাং বলা যায়, জনাব 'X [গণিত] জেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল
জনাব 'X কোন প্রশাসনের প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন? ব…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর