শেয়ারFacebookWhatsApp

"জনাব 'Y [গণিত] সংশ্লিষ্ট কর্মকর্তা হিসেবে উদ্দীপকে বর্ণিত কাজগুলো ছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন।" তোমার মতামত দাও।

উত্তর: উদ্দীপকে জনাব 'Y [গণিত] একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি উদ্দীপকে উল্লিখিত কাজগুলো ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ যেমন-উপজেলার কৃষকদের মাঝে বীজ, সার, কীটনাশক ও ওষুধ বিতরণের ব্যবস্থা করেন এবং জমির রাজস্ব সঠিকভাবে আদায় করে থাকেন।উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা উপজেলা নির্বাহী কর্মকর্তার মূল ও প্রধান দায়িত্ব। তিনি উপজেলার সকল উন্নয়নমূলক কাজের তদারক করেন ও সরকারি অর্থের যথাযথ ব্যয় তত্ত্বাবধান করেন। তিনি উপজেলা উন্নয়ন কমিটির প্রধান এবং সকল উন্নয়ন প্রকল্প তার নেতৃত্বে বাস্তবায়ন করা হয়। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হওয়ার পূর্বেই উপজেলা নির্বাহী কর্মকর্তা এর যথাযথ প্রতিরোধ ও প্রতিকারের ব্যবস্থা করেন। প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হওয়ার পর ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের লক্ষ্যে সরকারি ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নিজ উপজেলার সকল রাজস্ব আদায়ের দায়িত্ব তার এবং তিনি উপজেলার কোষাগারের রক্ষক। উপজেলার শিক্ষা ও শিল্পকলার উন্নয়নমূলক কাজও উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব। তিনি নিজ উপজেলার সার্বিক পরিস্থিতি সবসময় কেন্দ্রীয় প্রশাসনকে অবগত করেন। তাছাড়া সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্বও তিনি পালন করেন।উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উপজেলা নির্বাহী অফিসার উপজেলার প্রশাসনের মুখ্য ব্যক্তি।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

"জনাব 'Y সংশ্লিষ্ট কর্মকর্তা হিসেবে উদ্দীপকে বর্ণিত কাজগুলো ছাড়া আ…

উদ্দীপক

জনাব 'XX^{\prime} একজন প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে খুলনা বিভাগের একটি জেলায় খেলার মাঠ ও শিল্পকলা একাডেমির দুটি নতুন ভবন নির্মাণে সরকারি সহায়তা প্রদান করেন। অন্যদিকে, জনাব 'YY^{\prime} স্থানীয় উপজেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা হিসেবে ওই উপজেলার আদর্শ কৃষকদের মাঝে বীজ, সার, কীটনাশক, ওষুধ বিতরণের ব্যবস্থা করেন এবং জমির রাজস্ব সঠিকভাবে আদায় করেন। জনাব 'YY^{\prime} তার সকল কাজের জন্য জনাব 'XX^{\prime}-এর নিকট জবাবদিহি করেন।

Dinajpur · 2024

উত্তর

স্থানীয় সরকার বলতে সমগ্র দেশকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে পরিচালিত সরকারব্যবস্থাকে বোঝায়।

উত্তর

দেশের সকল প্রশাসনিক সিদ্ধান্ত সচিবালয়ে গৃহীত হয় বলে একে প্রশাসনের কেন্দ্রবিন্দু বলা হয়। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বোচ্চ স্তর হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন তথা সচিবালয়। দেশের সকল প্রশাসনিক সিদ্ধান্ত সচিবালয়েই গৃহীত হয়। এসব গৃহীত সিদ্ধান্ত মোতাবেক মাঠ প্রশাসন কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন করে। যেহেতু সচিবালয় প্রশাসনের সর্বোচ্চ স্তরে থেকে সকল প্রশাসনিক কাজ নিয়ন্ত্রণ ও তদারক করে, তাই একে প্রশাসনের কেন্দ্রবিন্দু বলা হয়।

উত্তর

উদ্দীপকে জনাব 'XX^{\prime} জেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন।বাংলাদেশের মাঠ প্রশাসনের সবচেয়ে কার্যকরী এবং গুরুত্বপূর্ণ স্তর হলো জেলা প্রশাসন। জেলা প্রশাসন জেলার উন্নয়নে সার্বিক দায়িত্ব পালন করে। একই সাথে জেলা প্রশাসক জেলার প্রধান নির্বাহী কর্মকর্তা। জেলার অধীনস্থ সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কাজ তত্ত্বাবধান তার দায়িত্ব। জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে তিনি পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে কাজ করেন। জেলা প্রশাসক জেলা কোষাগারের রক্ষক এবং পরিচালক। জেলার সব ধরনের রাজস্ব আদায়ের দায়িত্ব তার ওপর ন্যস্ত। তিনি বিভিন্ন উন্নত অবকাঠামো ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের জন্য অর্থ বরাদ্দ ও দেখাশোনা করে থাকেন।উদ্দীপকে আমরা দেখতে পাই, জনাব 'XX^{\prime} একটি জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে জেলার খেলার মাঠ এবং শিল্পকলা একাডেমির নতুন ভবন নির্মাণে সরকারি সহায়তা প্রদান করেন, যা জেলা প্রশাসকের কার্যক্রমকে নির্দেশ করে।সুতরাং বলা যায়, জনাব 'XX^{\prime} জেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

উত্তর

উদ্দীপকে জনাব 'YY^{\prime} একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি উদ্দীপকে উল্লিখিত কাজগুলো ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ যেমন-উপজেলার কৃষকদের মাঝে বীজ, সার, কীটনাশক ও ওষুধ বিতরণের ব্যবস্থা করেন এবং জমির রাজস্ব সঠিকভাবে আদায় করে থাকেন।উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা উপজেলা নির্বাহী কর্মকর্তার মূল ও প্রধান দায়িত্ব। তিনি উপজেলার সকল উন্নয়নমূলক কাজের তদারক করেন ও সরকারি অর্থের যথাযথ ব্যয় তত্ত্বাবধান করেন। তিনি উপজেলা উন্নয়ন কমিটির প্রধান এবং সকল উন্নয়ন প্রকল্প তার নেতৃত্বে বাস্তবায়ন করা হয়। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হওয়ার পূর্বেই উপজেলা নির্বাহী কর্মকর্তা এর যথাযথ প্রতিরোধ ও প্রতিকারের ব্যবস্থা করেন। প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হওয়ার পর ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের লক্ষ্যে সরকারি ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নিজ উপজেলার সকল রাজস্ব আদায়ের দায়িত্ব তার এবং তিনি উপজেলার কোষাগারের রক্ষক। উপজেলার শিক্ষা ও শিল্পকলার উন্নয়নমূলক কাজও উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব। তিনি নিজ উপজেলার সার্বিক পরিস্থিতি সবসময় কেন্দ্রীয় প্রশাসনকে অবগত করেন। তাছাড়া সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্বও তিনি পালন করেন।উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উপজেলা নির্বাহী অফিসার উপজেলার প্রশাসনের মুখ্য ব্যক্তি।
SSCপৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

  • প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রপতির
  • স্পিকারের
  • বিচারপতির

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

  • পুঁজিবাদী
  • গণতান্ত্রিক
  • সমাজতান্ত্রিক
  • যুক্তরাষ্ট্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

  • ১২১৫
  • ১২১৬
  • ১২১৭
  • ১২১৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

  • রাজনৈতিক
  • সামাজিক
  • অর্থনৈতিক
  • নৈতিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

  • সাম্য
  • স্বাধীনতা
  • সরকার
  • আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

  • সরকার
  • জনসমষ্টি
  • সার্বভৌমত্ব
  • নির্দিষ্ট ভূখণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

  • ২০০৮
  • ২০০৯
  • ২০১০
  • ২০১১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • স্পিকার
  • প্রধান বিচারপতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

  • কুসংস্কার
  • শিক্ষার অভাব
  • বাল্যবিবাহ
  • অসচ্ছলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

  • জাতীয় ঐক্যের প্রতীক
  • কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম
  • আঞ্চলিক সমস্যার সমাধান
  • বড় রাষ্ট্রের জন্য উপযোগী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।