শেয়ারFacebookWhatsApp

তাওসিফ সাহেব বাংলাদেশ সরকারের মধ্যে কার প্রতিনিধিত্ব করেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের তাওসিফ সাহেব বাংলাদেশ সরকারব্যবস্থার প্রধানমন্ত্রী পদের প্রতিনিধিত্ব করছেন।সংসদীয় সরকারব্যবস্থার প্রধান ও প্রকৃত নির্বাহী ক্ষমতার অধিকারী হলেন প্রধানমন্ত্রী। তিনি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এবং রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সরকারের যাবতীয় কার্যাবলি রাষ্ট্রপতির নামে পরিচালিত হলেও মূলত প্রধানমন্ত্রী সবকিছু নিয়ন্ত্রণ করেন। এজন্য সংসদীয় সরকারব্যবস্থায় প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি ব্যাপক।উদ্দীপকে জনাব কাওসার সাহেব পরিবারের প্রধান। কিন্তু পরিবারের সকল কাজ পরিচালনা করার দায়িত্ব দেন তার বড়ো ছেলে তাওসিফ সাহেবকে। তাওসিফ সাহেব পরিবারের সকল কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্যে পরিবারের অন্যান্য সদস্যদেরকে কাজ বণ্টন করে দেন। এরূপ বর্ণনা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে উপস্থাপন করে। কেননা, প্রধানমন্ত্রী হলেন বাংলাদেশের শাসন ব্যবস্থার প্রকৃত শাসক। মন্ত্রিপরিষদের সহযোগিতায় তিনি শাসনসংক্রান্ত সকল দায়িত্ব পালন করেন। তার পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রী, রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা, বিদেশে রাষ্ট্রদূত ইত্যাদি নিয়োগ দেন। তাকে কেন্দ্র করে মন্ত্রিসভা গঠিত, পরিচালিত ও বিলুপ্ত হয়। প্রধানমন্ত্রী জাতীয় সংসদের একজন সদস্য ও সংসদ নেতা। তিনি সংসদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে সংসদে আইন প্রণয়ন করা হয়। তিনি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত বা ভেঙে দিতে রাষ্ট্রপতিকে পরামর্শ দেন। প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থের রক্ষক। জাতীয় স্বার্থে তিনি বিভিন্ন সময়ে বক্তৃতা ও বিবৃতির মাধ্যমে জনগণকে রাষ্ট্রীয় কর্মসূচি সম্পর্কে অবহিত করেন ও জনগণের মধ্যে সংহতি রক্ষায় কাজ করেন।

SSC পৌরনীতি ও নাগরিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · সৃজনশীল

তাওসিফ সাহেব বাংলাদেশ সরকারের মধ্যে কার প্রতিনিধিত্ব করেছে? ব্যাখ্য…

উদ্দীপক

জনাব কায়সার সাহেব পরিবারের প্রধান। কিন্তু পরিবারের সকল কাজ পরিচালনা করার দায়িত্ব দেন তার বড় ছেলে তাওসিফ সাহেবকে। তাওসিফ সাহেব পরিবারের সকল কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্যে পরিবারের অন্যান্য সদস্যদেরকে কাজ বণ্টন করে দেন। তাওসিফ সাহেব পরিবারের সকল কাজ পরিচালনা করলেও কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজ তার বাবা কাওসার সাহেব করেন।

Barisal · 2023

উত্তর

বাংলাদেশের প্রথম সরকারের নাম মুজিবনগর সরকার।

উত্তর

সুপ্রিম কোটের যে বিভাগ আইনের ব্যাখ্যা, ন্যায়বিচার সংরক্ষণ ও পরামর্শ দান করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাকে আপিল বিভাগ বলে। আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের রায়, ডিক্রি বা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল গ্রহণ করে শুনানির ব্যবস্থা করতে পারে। রাষ্ট্রপতি আইনের কোনো ব্যাখ্যা চাইলে আপিল বিভাগ এ বিষয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়ে থাকে। ন্যায়বিচারের স্বার্থে কোনো ব্যক্তিকে আদালতের সামনে হাজির হতে ও দলিলপত্র পেশ করার আদেশ জারি করতে পারে। আপিল বিভাগ কর্তৃক ঘোষিত আইন হাইকোর্ট বিভাগের জন্য অবশ্যই পালনীয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আইনের ব্যাখ্যা, ন্যায়বিচার সংরক্ষণ ও পরামর্শ দা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উত্তর

উদ্দীপকের তাওসিফ সাহেব বাংলাদেশ সরকারব্যবস্থার প্রধানমন্ত্রী পদের প্রতিনিধিত্ব করছেন।সংসদীয় সরকারব্যবস্থার প্রধান ও প্রকৃত নির্বাহী ক্ষমতার অধিকারী হলেন প্রধানমন্ত্রী। তিনি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এবং রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সরকারের যাবতীয় কার্যাবলি রাষ্ট্রপতির নামে পরিচালিত হলেও মূলত প্রধানমন্ত্রী সবকিছু নিয়ন্ত্রণ করেন। এজন্য সংসদীয় সরকারব্যবস্থায় প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি ব্যাপক।উদ্দীপকে জনাব কাওসার সাহেব পরিবারের প্রধান। কিন্তু পরিবারের সকল কাজ পরিচালনা করার দায়িত্ব দেন তার বড়ো ছেলে তাওসিফ সাহেবকে। তাওসিফ সাহেব পরিবারের সকল কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্যে পরিবারের অন্যান্য সদস্যদেরকে কাজ বণ্টন করে দেন। এরূপ বর্ণনা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে উপস্থাপন করে। কেননা, প্রধানমন্ত্রী হলেন বাংলাদেশের শাসন ব্যবস্থার প্রকৃত শাসক। মন্ত্রিপরিষদের সহযোগিতায় তিনি শাসনসংক্রান্ত সকল দায়িত্ব পালন করেন। তার পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রী, রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা, বিদেশে রাষ্ট্রদূত ইত্যাদি নিয়োগ দেন। তাকে কেন্দ্র করে মন্ত্রিসভা গঠিত, পরিচালিত ও বিলুপ্ত হয়। প্রধানমন্ত্রী জাতীয় সংসদের একজন সদস্য ও সংসদ নেতা। তিনি সংসদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে সংসদে আইন প্রণয়ন করা হয়। তিনি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত বা ভেঙে দিতে রাষ্ট্রপতিকে পরামর্শ দেন। প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থের রক্ষক। জাতীয় স্বার্থে তিনি বিভিন্ন সময়ে বক্তৃতা ও বিবৃতির মাধ্যমে জনগণকে রাষ্ট্রীয় কর্মসূচি সম্পর্কে অবহিত করেন ও জনগণের মধ্যে সংহতি রক্ষায় কাজ করেন।

উত্তর

উদ্দীপকে কাওসার সাহেবের পরিবারটি বাংলাদেশের শাসন বিভাগের প্রতিচ্ছবি। মন্তব্যটি যথার্থ।বাংলাদেশের শাসন বিভাগ মূলত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ নিয়ে গঠিত। এদেশে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা থাকায় শাসনকাজ পরিচালনা করে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদ। রাষ্ট্রপতি বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনিক পদ ও সম্মানিত ব্যক্তি। তিনি সকলের উর্ধ্বে অবস্থান করেন। প্রশাসনিক কার্যক্রম তার নামে পরিচালিত হলেও শাসন বিভাগের নির্বাহী ক্ষমতা চর্চা করেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা প্রধানমন্ত্রীর আদেশ, নিষেধ ও পরামর্শ শুনতে বাধ্য থাকেন।অর্থাৎ বাংলাদেশের শাসন বিভাগে প্রধানমন্ত্রীই মুখ্য।উদ্দীপকটিতে জনাব কাওসার সাহেবের যৌথ পরিবারের চিত্র প্রতিফলিত হয়েছে। এ পরিবারে প্রধান ব্যক্তি তিনি হলেও পরিবারটি পরিচালনা করেন তার বড় ছেলে তাওসিফ সাহেব। তার আদেশেই পরিবারের সদস্যরা প্রতিটি কাজ সমাধান করে। এখানে দেখা যাচ্ছে যে, পরিবারটিতে জনাব কাওসার সাহেবের ভূমিকা বাংলাদেশের রাষ্ট্রপতির ন্যায়, যিনি নামমাত্র প্রধান। আবার, তার বড় ছেলে তাওসিফ সাহেবের ভূমিকা প্রধানমন্ত্রীর ন্যায়, যিনি নির্বাহী ক্ষমতা চর্চা করেন। পরিবারের অন্য সদস্যরা যেভাবে জনাব তাওসিফ সাহেবকে অনুসরণ করেন, বাংলাদেশের প্রশাসনে মন্ত্রিপরিষদের সদস্যরাও ঠিক তেমনিভাবে প্রধানমন্ত্রীকে অনুসরণ করে থাকেন।পরিশেষে বলা যায়, উক্ত পরিবারের মাঝেই বাংলাদেশের শাসন বিভাগের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
SSCপৌরনীতি ও নাগরিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?

Dhaka · 2017

  • প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রপতির
  • স্পিকারের
  • বিচারপতির

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়নের দেশের রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে- i. বিরোধীদের মত প্রকাশের সুযোগ নেই ii. নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয় না iii. উৎপাদন ব্যবস্থা রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছে। এদেশে কেউ ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। Q. জিয়ন কোন ধরনের রাষ্ট্রে বসবাস করে?

Dhaka · 2017

  • পুঁজিবাদী
  • গণতান্ত্রিক
  • সমাজতান্ত্রিক
  • যুক্তরাষ্ট্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?

Dhaka · 2017

  • ১২১৫
  • ১২১৬
  • ১২১৭
  • ১২১৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকার খর্ব হয়েছে?

Dhaka · 2017

  • রাজনৈতিক
  • সামাজিক
  • অর্থনৈতিক
  • নৈতিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সমাজের ভেদাভেদ দূর করে কোনটি?

Dhaka · 2017

  • সাম্য
  • স্বাধীনতা
  • সরকার
  • আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?

Dhaka · 2017

  • সরকার
  • জনসমষ্টি
  • সার্বভৌমত্ব
  • নির্দিষ্ট ভূখণ্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?

Dhaka · 2017

  • ২০০৮
  • ২০০৯
  • ২০১০
  • ২০১১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

Dhaka · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • স্পিকার
  • প্রধান বিচারপতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. শরীফের চেষ্টার ফলে সমাজে- i. কর্মসংস্থান বৃদ্ধি পাবে ii. দরিদ্রতা হ্রাস পাবে iii. সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তার সন্তান সংখ্যা পাঁচজন। তার বড় ছেলে শরীফ গ্রামে একটি মৎস্য খামার স্থাপন করে পারিবারিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করে। Q. রহিম মিয়ার অধিক সন্তান নেয়ার প্রধান কারণ কোনটি?

Dhaka · 2017

  • কুসংস্কার
  • শিক্ষার অভাব
  • বাল্যবিবাহ
  • অসচ্ছলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

Dhaka · 2017

  • জাতীয় ঐক্যের প্রতীক
  • কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম
  • আঞ্চলিক সমস্যার সমাধান
  • বড় রাষ্ট্রের জন্য উপযোগী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সংসদ কর্তৃক গৃহীত বিল কার সম্মতির ভিত্তিতে আইনে পরিণত হয়?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জিয়নের দেশে একটি মাত্র রাজনৈতিক দল আছেকত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?তুহিন লেখাপড়া শেষ করে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি, এতে তুহিনের কোন ধরনের অধিকাসমাজের ভেদাভেদ দূর করে কোনটি?রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি?বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে গৃহীত হয়?সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারনিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম মিয়া একজন অশিক্ষিত রিকশাচালক। তারএককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।