শেয়ারFacebookWhatsApp

চূড়ান্ত দ্রব্য কাকে বলে?

উত্তর: যেসব দ্রব্য উৎপাদনের, পর সরাসরি ভোগে ব্যবহৃত হয়, তাদেরকে চূড়ান্ত দ্রব্য বলা হয়। যেমন- পাউরুটি, চেয়ার, ইত্যাদি।

SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · সৃজনশীল

চূড়ান্ত দ্রব্য কাকে বলে?

উদ্দীপক

প্রেক্ষাপট-১ : কেরামত আলী একজন দরিদ্র কৃষক। তার বাড়ির পাশে একখণ্ড জমি রয়েছে। উক্ত জমিতে শুধু ধান চাষ করলে উৎপাদন হয় ২০ মণ। তবে গম চাষ করলে উৎপাদন হয় ১৫ মণ। এ অবস্থায় তিনি গম চাষ না করে ধান চাষের সিদ্ধান্ত নিলেন। প্রেক্ষাপট-২ :

Dhaka · 2025

উত্তর

যেসব দ্রব্য উৎপাদনের, পর সরাসরি ভোগে ব্যবহৃত হয়, তাদেরকে চূড়ান্ত দ্রব্য বলা হয়। যেমন- পাউরুটি, চেয়ার, ইত্যাদি।

উত্তর

সূর্যের আলোকে সম্পদ বলা যায় না। কারণ সূর্যের আলো অবাধলভ্য দ্রব্য, যার জন্য মানুষকে অর্থ ব্যয় করতে হয় না। যে সমস্ত দ্রব্য বিনামূল্যে পাওয়া যায় তাকে অবাধলভ্য দ্রব্য বলে। এসব দ্রব্য প্রকৃতিতে অবাধে পাওয়া যায় এবং এর জোগান সীমাহীন থাকে। আর তাই সূর্যের আলো সম্পদ নয়।

উত্তর

প্রেক্ষাপট-২ এর তথ্য ব্যবহার করে সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করা হলো- মানুষ আয় করে ভোগ করার জন্য। ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে অর্জিত আয়ের পুরোটাই মানুষ ভোগ করে না। আয়ের একটি অংশ রেখে দেয় কোনো আর্থিক প্রতিষ্ঠানে। এই রেখে দেওয়া অংশের নাম সঞ্চয়। সঞ্চয় সমীকরণের সাহায্যে সঞ্চয় নির্ণয় করা যায়।যেমন- S=YCS= Y - C যেখানে, S=S = সঞ্চয়,Y=Y = আয়, C=C = ভোেগ ব্যয়. উদ্দীপকে প্রেক্ষাপট-২ এ দেওয়া আছে, ভোগ (C)=১২,৫০০(C) = ১২,৫০০ টাকা, আয় (Y)=১৫,০০০(Y) = ১৫,০০০ টাকা অর্থাৎ S=YC=১৫,০০০১২,৫০০S=,৫০০S = Y-C = ১৫,০০০ - ১২,৫০০ S = ২,৫০০ এভাবে আয় ও ভোগব্যয় দেওয়া থাকলে সঞ্চয় সমীকরণের ভিত্তিতে সঞ্চয় নির্ণয় করা যায়। অর্থাৎ, প্রেক্ষাপট-২ এর তথ্য ব্যবহার করে নির্ণেয় সঞ্চয়ের পরিমাণ ২,৫০০ টাকা।

উত্তর

প্রেক্ষাপট-১ এ প্রতিফলিত অর্থনীতির ধারণাটি সুযোগ ব্যয়ের ধারণা। আর সুযোগ ব্যয় ধারণাটি মানবজীবনের সকল স্তরে প্রযোজ্য। আমি উক্তিটির সাথে একমত। একটি দ্রব্যের উৎপাদনের জন্য যে সর্বোত্তম বিকল্পটির উৎপাদন ত্যাগ করতে হয় তার পরিমাণ হলো প্রথম দ্রব্যটির সুযোগ ব্যয়। যেহেতু আমাদের চাহিদা অসীম কিন্তু সম্পদ সীমিত, তাই জীবনের প্রতিটি পর্যায়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়, কোনটি করব, আর কোনটি করব না। এ নির্বাচন বা সিদ্ধান্ত গ্রহণে প্রত্যেক ব্যক্তি, পরিবার, ব্যবসায় প্রতিষ্ঠান এমনকি সরকারকেও একটি বিকল্প বেছে নিতে হয় এবং অন্য বিকল্প ত্যাগ করতে হয়। এই ত্যাগকৃত বিকল্পই হলো সুযোগ ব্যয়। তাই বলা যায়, সুযোগ ব্যয় শুধু অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটি মানুষের জীবন পরিচালনার একটি সাধারণ নিয়ম। উদ্দীপকে উল্লিখিত কেরামত আলী গম চাষ না করে ধান চাষ করার সিদ্ধান্ত নেন। এতে ধান চাষ থেকে ২০ মণ ফসল পাওয়া গেলেও গম চাষের সম্ভাব্য ১৫ মণ উৎপাদন তিনি ত্যাগ করেছেন। এই ১৫ মণ গমই হলো তার ধান উৎপাদনের সুযোগ ব্যয়। অতএব, প্রেক্ষাপট-১ এ কেরামত আলীর সিদ্ধান্তের মাধ্যমে যে সুযোগ ব্যয়ের ধারণা প্রতিফলিত হয়েছে তা ব্যক্তিজীবনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ের প্রতিটি সিদ্ধান্তে প্রযোজ্য এবং তা বাস্তবজীবনে গভীরভাবে প্রভাব ফেলে। তাই উক্তিটির সাথে একমত হওয়াই যুক্তিসংগত।
SSCঅর্থনীতিDhaka 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?

Dinajpur · 2019

  • ঋণদান করা
  • বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা
  • অর্থ স্থানান্তর করা
  • আমানত গ্রহণ করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থেকে বৃত্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা পাচ্ছে এবং লেখা-পড়ার খরচ হিসেবে ব্যয় করছে। Q. রোমেলের পিছনে সরকারের এ ব্যয় কোন পদ্ধতিতে জাতীয় আয়ের পরিমাপ করা হয়?

Dinajpur · 2019

  • আয় পদ্ধতিতে
  • উৎপাদন পদ্ধতিতে
  • বিনিয়োগ পদ্ধতিতে
  • ব্যয় পদ্ধতিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিম্ন iii. পরিবহন ও সংরক্ষণ খরচ কম নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেল এবং ৪টি বিস্কুট কিনে একটির পর একটি খেয়ে সে তৃপ্তি অনুভব করলো। Q. মিনা তার ভোগকৃত প্রতিটি বিস্কুট থেকে পৃথক পৃথক তৃপ্তি লাভ করে। এক্ষেত্রে কোন যোগফলটি সর্বাধিক হবে?

Dinajpur · 2019

  • ১নং + ২নং বিস্কুট
  • ২নং + ৩নং বিস্কুট
  • ২নং + ৪ নং বিস্কুট
  • ৪নং + ১নং বিস্কুট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?

Dinajpur · 2019

  • পূর্ণ প্রতিযোগিতা
  • একচেটিয়া
  • অলিগোপলি
  • ডুয়োপলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?

Dinajpur · 2019

  • বস্তুগত দ্রব্য
  • অবস্তুগত দ্রব্য
  • উৎপাদিত সম্পদ
  • শক্তি সম্পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অভাব পূরণের উপকরণ বা সম্পদ-

Dinajpur · 2019

  • অল্প
  • পর্যাপ্ত
  • সীমিত
  • অসীম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?

Dinajpur · 2019

  • সমমুখী
  • সম্পর্কহীন
  • বিপরীতমুখী
  • ঊর্ধ্বমুখী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?

Dinajpur · 2019

  • অভাব
  • সম্পদ
  • চাহিদা
  • যোগান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?

Dinajpur · 2019

  • বিদেশ থেকে
  • শিল্প-কারখানা থেকে
  • কৃষি থেকে
  • উৎপাদিত উপকরণ থেকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন ii. কৃষির আধুনিকীকরণ iii. বৈদেশিক সাহায্য বৃদ্ধি করা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

Dinajpur · 2019

  • পাটের ব্যাগ
  • কাগজ
  • মাটির হাঁড়ি
  • বেতের ঝুড়ি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থবাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিমউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেলকোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?অভাব পূরণের উপকরণ বা সম্পদ-মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন iক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।