শেয়ারFacebookWhatsApp

দুষ্প্রাপ্যতা কী?

উত্তর: অর্থনীতিতে সম্পদের দুষ্প্রাপ্যতা বলতে সম্পদের স্বল্পতা বা অভাব পূরণের সীমাবদ্ধতাকে বোঝায়।

SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · সৃজনশীল

দুষ্প্রাপ্যতা কী?

উদ্দীপক

মিসেস সুলতানা একজন নারী উদ্যোক্তা। তার একটি পোশাক তৈরির কারখানা আছে। পোশাক কারখানার প্রাপ্ত আয় থেকে পারিবারিক খরচ বাদে অবশিষ্ট অংশ তিনি ব্যাংকে গচ্ছিত রাখেন। এ বছর তিনি জমাকৃত অর্থ দিয়ে নতুন একটি কাপড় তৈরির কারখানা স্থাপন করেছেন। কারখানাটিতে অনেক শ্রমিক কাজ করছে।

Barisal · 2025

উত্তর

অর্থনীতিতে সম্পদের দুষ্প্রাপ্যতা বলতে সম্পদের স্বল্পতা বা অভাব পূরণের সীমাবদ্ধতাকে বোঝায়।

উত্তর

প্রাকৃতিক ও মানবিক সম্পদ কাজে লাগিয়ে যে সম্পদ সৃষ্টি হয় তাকে উৎপাদিত সম্পদ বলা হয়। যেমন- কাঁচামাল, যন্ত্রপাতি, কলকারখানা, যাতায়াত ও যোগাযোগব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদি মানুষ তৈরি করে বলে এগুলো উৎপাদিত সম্পদ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব সুলতানার আয়ের অবশিষ্ট অর্থকে অর্থনীতিতে সঞ্চয় নির্দেশ করে। মানুষ আয় করে ভোগ করার জন্য। ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে অর্জিত আয়ের পুরাটাই মানুষ ভোগ করে না। আয়ের একটি অংশ রেখে দেয় কোনো আর্থিক প্রতিষ্ঠানে। এ রেখে দেওয়া অংশের নাম সঞয়। ধরি, রাজুর বাবা এক মাসে দশ হাজার টাকা বেতন পান। নয় হাজার টাকা তার পরিবারের জন্য ব্যয় করেন। এখানে রাজুর বাবা এক হাজার টাকা সঞ্চয় করেন। সঞ্জয়ের এ ধারণাটি সমীকরণ দিয়ে বোঝানো যায়। যেমন: S=Y-C (যখন Y > C) এখানে, S = সঞ্চয়, Y = আয়, C = ভোগব্যয় উদ্দীপকে মিসেস সুলতানা প্রাপ্ত আয় থেকে পারিবারিক খরচ বাদে অবশিষ্ট অংশ তিনি ব্যাংকে গচ্ছিত রাখেন। আর এভাবে ভোগের জন্য ব্যয় না করে কিছু অর্থ জমা করে রাখাকে সঞ্চয় বলা হয়। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, জনাব সুলতানার আয়ের অবশিষ্ট অর্থকে অর্থনীতিতে সঞ্চয় নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় উদ্যোগটি হলো বিনিয়োগ। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগের গুরুত্ব অপরিসীম। বিনিয়োগের মাধ্যমে নতুন কাপড় তৈরির কারখানা স্থাপন হলে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় এবং দেশের শিল্প খাত আরও প্রসারিত হয়। এটি শুধু পণ্যের পরিমাণ বাড়ায় না, পাশাপাশি দেশের অর্থনীতির ভিত্তি শক্তিশালী করে। নতুন কারখানায় বহু শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়, যা বেকারত্ব কমাতে সাহায্য করে এবং তাদের আয় বৃদ্ধি পেয়ে জীবনযাত্রার মান উন্নত হয়। শ্রমিকদের আয় বাড়ার ফলে ভোক্তাদের ক্রয়ক্ষমতাও বৃদ্ধি পায়, যা দেশের অভ্যন্তরীণ চাহিদাকে উৎসাহিত করে এবং অর্থনীতির গতিশীলতা বৃদ্ধি করে। অর্থনৈতিক দিক থেকে বিনিয়োগ সরকারকে কর রাজস্ব বৃদ্ধি করতে সহায়তা করে, যা অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে ব্যয় হয়। ফলে বিনিয়োগ শুধুমাত্র উৎপাদন ও কর্মসংস্থান বাড়ায় না, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক ও-সামাজিক উন্নয়নেও অবদান রাখে। উদ্দীপকে জনাব সুলতানা তার জমাকৃত অর্থ দিয়ে একটি কাপড়ের কারখানা তৈরি করে। তার এ উদ্যোগটি অর্থনীতিতে বিনিয়োগ ধারণাকে নির্দেশ করছে। সুতরাং, মিসেস সুলতানার এ নতুন বিনিয়োগ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করে এবং দেশের উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।
SSCঅর্থনীতিBarisal 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?

Dinajpur · 2019

  • ঋণদান করা
  • বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা
  • অর্থ স্থানান্তর করা
  • আমানত গ্রহণ করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থেকে বৃত্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা পাচ্ছে এবং লেখা-পড়ার খরচ হিসেবে ব্যয় করছে। Q. রোমেলের পিছনে সরকারের এ ব্যয় কোন পদ্ধতিতে জাতীয় আয়ের পরিমাপ করা হয়?

Dinajpur · 2019

  • আয় পদ্ধতিতে
  • উৎপাদন পদ্ধতিতে
  • বিনিয়োগ পদ্ধতিতে
  • ব্যয় পদ্ধতিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিম্ন iii. পরিবহন ও সংরক্ষণ খরচ কম নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেল এবং ৪টি বিস্কুট কিনে একটির পর একটি খেয়ে সে তৃপ্তি অনুভব করলো। Q. মিনা তার ভোগকৃত প্রতিটি বিস্কুট থেকে পৃথক পৃথক তৃপ্তি লাভ করে। এক্ষেত্রে কোন যোগফলটি সর্বাধিক হবে?

Dinajpur · 2019

  • ১নং + ২নং বিস্কুট
  • ২নং + ৩নং বিস্কুট
  • ২নং + ৪ নং বিস্কুট
  • ৪নং + ১নং বিস্কুট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?

Dinajpur · 2019

  • পূর্ণ প্রতিযোগিতা
  • একচেটিয়া
  • অলিগোপলি
  • ডুয়োপলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?

Dinajpur · 2019

  • বস্তুগত দ্রব্য
  • অবস্তুগত দ্রব্য
  • উৎপাদিত সম্পদ
  • শক্তি সম্পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অভাব পূরণের উপকরণ বা সম্পদ-

Dinajpur · 2019

  • অল্প
  • পর্যাপ্ত
  • সীমিত
  • অসীম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?

Dinajpur · 2019

  • সমমুখী
  • সম্পর্কহীন
  • বিপরীতমুখী
  • ঊর্ধ্বমুখী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?

Dinajpur · 2019

  • অভাব
  • সম্পদ
  • চাহিদা
  • যোগান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?

Dinajpur · 2019

  • বিদেশ থেকে
  • শিল্প-কারখানা থেকে
  • কৃষি থেকে
  • উৎপাদিত উপকরণ থেকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন ii. কৃষির আধুনিকীকরণ iii. বৈদেশিক সাহায্য বৃদ্ধি করা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

Dinajpur · 2019

  • পাটের ব্যাগ
  • কাগজ
  • মাটির হাঁড়ি
  • বেতের ঝুড়ি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থবাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিমউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেলকোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?অভাব পূরণের উপকরণ বা সম্পদ-মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন iক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।