শেয়ারFacebookWhatsApp

উপযোগ কাকে বলে?

উত্তর: কোনো দ্রব্যের বা সেবার দ্বারা ব্যক্তির অভাব পূরনের ক্ষমতাকে উপযোগ বলে।

SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · সৃজনশীল

উপযোগ কাকে বলে?

উদ্দীপক

দৃশ্যকল্প-১ : 'ক' ব্যক্তির একটি পোশাক তৈরির কারখানা আছে। সেখানে তিনি বিভিন্ন ডিজাইনের শার্ট, প্যান্টসহ অনেক সুন্দর পোশাক তৈরি করেন।দৃশ্যকল্প-২ : 'খ' ব্যক্তি গ্রামে বাস করেন। তিনি বিভিন্ন ধরনের শাকসবজিসহ, পশু পালন ও মাছ চাষ করেন।

Dhaka · 2023

উত্তর

কোনো দ্রব্যের বা সেবার দ্বারা ব্যক্তির অভাব পূরনের ক্ষমতাকে উপযোগ বলে।

উত্তর

মানুষ আয় করে ভোগ করার জন্য। ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে অর্জিত আয়ের পুরোটাই মানুষ ভোগ করে না। আয়ের একটি অংশ রেখে দেয় কোনো আর্থিক প্রতিষ্ঠানে। এই রেখে দেওয়া অংশের নাম সঞ্চয়। ধরো, তোমার বাবা এক মাসে দশ হাজার টাকা বেতন পান। নয় হাজার টাকা তোমাদের পরিবারের জন্য ব্যয় করেন। এখানে তোমার বাবা এক হাজার টাকা সঞ্চয় করেন। সঞ্চয়ের এ ধারণাটি সমীকরণ দিয়ে বোঝানো যায়। যেমন: S = Y-C (যখন Y > C) এখানে, S = সঞ্চয়, Y = আয়, C = ভোগ ব্যয়।

উত্তর

দৃশ্যকল্প-১ এ উল্লিখিত 'ক' ব্যক্তির কাজ কৃষি বহির্ভূত অর্থনৈতিক কার্যাবলির অন্তর্ভুক্ত।বাংলাদেশের অর্থনীতি কৃষিপ্রধান হলেও কৃষিকাজ ছাড়াও এদেশের মানুষ আরও অনেক অর্থনৈতিক কাজের সাথে জড়িত। যেমন- পোশাক শিল্পের কাজ, বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্পের কাজ, সরকারি ও বেসরকারি বিভিন্ন চাকরি, ছোট-বড় ব্যবসায় ইত্যাদি কাজের মাধ্যমে এদেশের মানুষ জীবিকা নির্বাহ করে থাকে। এসকল কাজ কৃষি বহির্ভূত অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত।উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ 'ক' ব্যক্তির একটি পোশাক কারখানা আছে।সেখানে তিনি বিভিন্ন ডিজাইনের শার্ট। প্যান্টসহ অনেক সুন্দর পোশাক তৈরি করেন। যা বাংলাদেশে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কার্যাবলিকে নির্দেশ করে। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ এ উল্লিখিত 'ক' ব্যক্তির কাজ কৃষি বহির্ভূত অর্থনৈতিক কার্যাবলির অন্তর্ভুক্ত।

উত্তর

দৃশ্যকল্প-২ এ উল্লিখিত সম্পদগুলো হলো কৃষি সম্পদ।বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত হলো কৃষি। বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষিভিত্তিক। এদেশের অধিকাংশ লোক কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। দেশের মোট জনসংখ্যার শতকরা ৬৩ ভাগ লোক কৃষির ওপর নির্ভরশীল। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো কৃষির ওপর নির্ভরশীলতা। এ খাতের অন্যান্য উপাদান হলো ফসল, পশু সম্পদ, মৎস্য সম্পদ ও বনজ সম্পদ। গত কয়েক বছর ধরে কৃষিখাতে প্রবৃদ্ধির ধারা অব্যাহত আছে। জাতীয় আয়ের প্রায় ১৩.৩৫ ভাগ কৃষি থেকে আসে।দৃশ্যকল্প-২ এ 'খ' ব্যক্তি গ্রামে বাস করেন। তিনি বিভিন্ন ধরনের শাক সবজিসহ, পশু পালন ও মাছ চাষ করেন। এগুলো কৃষি সম্পদের অন্তর্ভুক্ত। আমাদের দেশের গ্রামীণ জনগোষ্ঠীর অধিকাংশই কৃষির ওপর নির্ভরশীল। এদেশে প্রায় ৯০,৯৯০ বর্গকিলোমিটার চাষযোগ্য কৃষি জমি আছে। এদেশের কৃষিক্ষেত্র ধান, গম, ডাল, আলু, তেলবীজ, ফলমূল প্রভৃতি খাদ্যশস্য উৎপাদন হয়। এছাড়া পাট, ইক্ষু, চা, তামাক, রেশম প্রভৃতি অর্থকরী ফসল উৎপাদন হয়। এসব কৃষিদ্রব্য দেশের অর্থনীতির অগ্রগতিতে বিশেষ অবদান রাখে। কৃষির উপর নির্ভর করেই আমাদের দেশের বিভিন্ন ধরনের শিল্প কারখানা গড়ে উঠেছে। কৃষির উন্নয়ন ঘটলে শিল্পেরও উন্নতি সাধিত হবে।সুতরাং বলা যায়, দৃশ্যকল্প-২ এর কৃষি সম্পদগুলো অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
SSCঅর্থনীতিDhaka 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?

Dinajpur · 2019

  • ঋণদান করা
  • বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা
  • অর্থ স্থানান্তর করা
  • আমানত গ্রহণ করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থেকে বৃত্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা পাচ্ছে এবং লেখা-পড়ার খরচ হিসেবে ব্যয় করছে। Q. রোমেলের পিছনে সরকারের এ ব্যয় কোন পদ্ধতিতে জাতীয় আয়ের পরিমাপ করা হয়?

Dinajpur · 2019

  • আয় পদ্ধতিতে
  • উৎপাদন পদ্ধতিতে
  • বিনিয়োগ পদ্ধতিতে
  • ব্যয় পদ্ধতিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিম্ন iii. পরিবহন ও সংরক্ষণ খরচ কম নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেল এবং ৪টি বিস্কুট কিনে একটির পর একটি খেয়ে সে তৃপ্তি অনুভব করলো। Q. মিনা তার ভোগকৃত প্রতিটি বিস্কুট থেকে পৃথক পৃথক তৃপ্তি লাভ করে। এক্ষেত্রে কোন যোগফলটি সর্বাধিক হবে?

Dinajpur · 2019

  • ১নং + ২নং বিস্কুট
  • ২নং + ৩নং বিস্কুট
  • ২নং + ৪ নং বিস্কুট
  • ৪নং + ১নং বিস্কুট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?

Dinajpur · 2019

  • পূর্ণ প্রতিযোগিতা
  • একচেটিয়া
  • অলিগোপলি
  • ডুয়োপলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?

Dinajpur · 2019

  • বস্তুগত দ্রব্য
  • অবস্তুগত দ্রব্য
  • উৎপাদিত সম্পদ
  • শক্তি সম্পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অভাব পূরণের উপকরণ বা সম্পদ-

Dinajpur · 2019

  • অল্প
  • পর্যাপ্ত
  • সীমিত
  • অসীম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?

Dinajpur · 2019

  • সমমুখী
  • সম্পর্কহীন
  • বিপরীতমুখী
  • ঊর্ধ্বমুখী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?

Dinajpur · 2019

  • অভাব
  • সম্পদ
  • চাহিদা
  • যোগান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?

Dinajpur · 2019

  • বিদেশ থেকে
  • শিল্প-কারখানা থেকে
  • কৃষি থেকে
  • উৎপাদিত উপকরণ থেকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন ii. কৃষির আধুনিকীকরণ iii. বৈদেশিক সাহায্য বৃদ্ধি করা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

Dinajpur · 2019

  • পাটের ব্যাগ
  • কাগজ
  • মাটির হাঁড়ি
  • বেতের ঝুড়ি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থবাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিমউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেলকোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?অভাব পূরণের উপকরণ বা সম্পদ-মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন iক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।