সঞ্চয় বলতে কী বোঝায়?
উত্তর: মানুষ আয় করে ভোগ করার জন্য। ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে অর্জিত আয়ের পুরোটাই মানুষ ভোগ করে না। আয়ের একটি অংশ রেখে দেয় কোনো আর্থিক প্রতিষ্ঠানে। এই রেখে দেওয়া অংশের নাম সঞ্চয়। ধরো, তোমার বাবা এক মাসে দশ হাজার টাকা বেতন পান। নয় হাজার টাকা তোমাদের পরিবারের জন্য ব্যয় করেন। এখানে তোমার বাবা এক হাজার টাকা সঞ্চয় করেন। সঞ্চয়ের এ ধারণাটি সমীকরণ দিয়ে বোঝানো যায়। যেমন: S = Y-C (যখন Y > C) এখানে, S = সঞ্চয়, Y = আয়, C = ভোগ ব্যয়।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
সঞ্চয় বলতে কী বোঝায়?
উত্তর