উক্ত বিধি তথা জোগান বিধিটি আমাদের দেশের আলুর জোগানের ক্ষেত্রে অনেকটাই কার্যকর।কোনো দ্রব্যের দাম বাড়লে জোগানের পরিমাণ বাড়ে আর দাম কমলে জোগানের পরিমাণ কমে। দাম ও জোগানের পরিমাণের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান। দ্রব্যের দাম ও জোগানের মধ্যকার এরূপ সমমুখী সম্পর্ক যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় তাকে জোগান বিধি বলে।ধরি, বাজারে আলুর কেজি যখন ২৫ টাকা তখন বিক্রেতা ২ কুইন্টাল আলু বিক্রয় করে। আলুর দাম বেড়ে যখন ৩০ টাকা হয় তখন বিক্রেতা বেশি আলু সরবরাহ করতে চায়। মনে করি, তখন সরবরাহ হবে ২০ কুইন্টাল। অর্থাৎ দ্রব্যের দাম বৃদ্ধির সাথে সাথে দ্রব্যের জোগানের পরিমাণ বাড়ে এবং দাম কমার সাথে সাথে দ্রব্যের জোগানের পরিমাণ কমে। দাম যেদিকে পরিবর্তিত হয় জোগানও সেদিকে পরিবর্তিত হয়।উদ্দীপকের জোগান বিধিতে দেখা যায়, দাম ১৫ টাকা তখন জোগানের পরিমাণ ৫০ কেজি। দাম বেড়ে যখন ২০, ২৫ ও ৩০ টাকা হয় তখন জোগানের পরিমাণ বেড়ে যথাক্রমে ১০০, ২০০ ও ৩০০ কেজি হয়। অর্থাৎ, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দাম বৃদ্ধি পেলে জোগানের পরিমাণ বৃদ্ধি পায় এবং দাম হ্রাস পেলে জোগানের পরিমাণ হ্রাস পায়।পরিশেষে বলা যায়, আমাদের দেশে আলুর জোগানের ক্ষেত্রে জোগান বিধিটি কার্যকর।