উদ্দীপকে মি. আলম সাহেবের আর্থিক প্রতিষ্ঠানে অর্থ জমা রাখার ধারণাটি সমীকরণের মাধ্যমে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. আলম সাহেবের আর্থিক প্রতিষ্ঠানে অর্থ জমা রাখার ধারণাটি হলো সঞ্চয় । সঞ্চয়কে সমীকরণের মাধ্যমে ব্যাখ্যা করা হলো- মানুষ আয় করে ভোগ করার জন্য। ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে অর্জিত আয়ের পুরোটাই মানুষ ভোগ করে না। আয়ের একটি অংশ রেখে দেয় কোনো আর্থিক প্রতিষ্ঠানে। এই রেখে দেওয়া অংশের নাম সঞয়। সঞ্চয়ের এ ধারণাটি সমীকরণ দিয়ে বোঝানো যায়। যেমন: [গণিত] যখন [গণিত] এখানে, [গণিত] সঞ্চয়, [গণিত] আয়, [গণিত] ভোগব্যয় এ সমীকরণ অনুযায়ী, একজন ব্যক্তির মোট আয় থেকে তার দৈনন্দিন প্রয়োজনীয় ভোগ ব্যয় বাদ দিলে বাকি অর্থই সঞ্চয় হয়। অর্থাৎ, আয় থেকে যা খরচ হয় না, সেটিই সঞ্চয় হিসেবে জমা থাকে। উদ্দীপকে মি. আলম মাসে ৫০,০০০ টাকা আয় করেন, যার সবটুকুই ভোগে ব্যয় করেন না; কিছু অংশ তিনি ভবিষ্যতের জন্য ব্যাংকে জমা রাখেন। আর এভাবে ভোগের জন্য ব্যয় না করে কিছু অর্থ জমা করে রাখাকে সঞ্চয় বলা হয়, যা ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিনিয়োগের উৎস হিসেবে কাজ করে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকে মি. আলম সাহেবের আর্থিক প্রতিষ্ঠানে অর্থ জমা রাখার ধারণাটি …
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর