উদ্দীপকে বর্ণিত রাফাত সাহেবের ১ম কাজটি অর্থনীতিতে কী হিসেবে পরিচিত? ব্যাখ্যা কর।
উত্তর: সেই উদ্দীপকে বর্ণিত রাফাত সাহেবের ১ম কাজটি অর্থনীতিতে অর্থনৈতিক কার্যাবলি হিসেবে পরিচিত। মানুষ জীবিকা নির্বাহের জন্য যে কার্যাবলি করে থাকে তাকে অর্থনৈতিক কার্যাবলি বলা হয়। অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করে এবং জীবনধারণের জন্য তা ব্যয় করে। যেমন-শ্রমিকরা কলকারখানায় কাজ করে, কৃষকরা জমিতে কাজ করে, ডাক্তার রোগীদের চিকিৎসা করে, শিল্পপতিরা শিল্পপ্রতিষ্ঠান পরিচালনা করে- এগুলো হলো অর্থনৈতিক কাজ। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল প্রেরণা হলো দ্রব্যসামগ্রীর অভাব পূরণ করা। উদ্দীপকে রাফাত সাহেব একটি হাসপাতালে কর্মরত আছেন, যেখান থেকে তিনি জীবিকা নির্বাহ করে, যা অর্থনৈতিক কার্যাবলিকে নির্দেশ করে। যেহেতু উদ্দীপকের রাফাত সাহেব ডাক্তারি করার মাধ্যমে অর্থ উপার্জন করে, সেহেতু তার কাজকে অর্থনৈতিক কাজ বলা হয়।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকে বর্ণিত রাফাত সাহেবের ১ম কাজটি অর্থনীতিতে কী হিসেবে পরিচিত?…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর