উদ্দীপকে ইঙ্গিতকৃত ৯ম শ্রেণির শিক্ষার্থীদের দেখা বনাঞ্চলটি হলো প্রাকৃতিক ম্যানগ্রোভ বন।
উদ্দীপকে বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থীরা সমুদ্র উপকূলে একটি বনাঞ্চলে শিক্ষা সফরে যায়। যেখানে পৃথিবী বিখ্যাত পশু বাস করে। এটি বনজ সম্পদ সুন্দরবনকে নির্দেশ করছে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও বরগুনা জেলার সমুদ্র উপকূলে এ বন অবস্থিত। এর আয়তন প্রায় ৬,০১৭ বর্গকিলোমিটার। এ বনাঞ্চলে সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, বাইন প্রভৃতি মূল্যবান গাছ জন্মায়। সুন্দরবনে পৃথিবী বিখ্যাত বাঘ 'রয়েল বেঙ্গল টাইগার' এবং বিভিন্ন প্রজাতির মূল্যবান পশুপাখি বাস করে। তাদের দেখা সম্পদের উৎপত্তিগত শ্রেণিবিভাগ : সমুদ্র, বনাঞ্চল, পশু এগুলো সম্পদের উৎপত্তি অনুসারে প্রাকৃতিক সম্পদ। বন কর্মকর্তার যোগ্যতা ও দক্ষতা এগুলো সম্পদের উৎপত্তি অনুসারে মানবিক সম্পদ। যন্ত্রপাতি ও প্রশিক্ষণ কেন্দ্র সম্পদের উৎপত্তি অনুসারে উৎপাদিত সম্পদ।