জনাব সুলতানার আয়ের অবশিষ্ট অর্থকে অর্থনীতিতে-কী নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব সুলতানার আয়ের অবশিষ্ট অর্থকে অর্থনীতিতে সঞ্চয় নির্দেশ করে। মানুষ আয় করে ভোগ করার জন্য। ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে অর্জিত আয়ের পুরাটাই মানুষ ভোগ করে না। আয়ের একটি অংশ রেখে দেয় কোনো আর্থিক প্রতিষ্ঠানে। এ রেখে দেওয়া অংশের নাম সঞয়। ধরি, রাজুর বাবা এক মাসে দশ হাজার টাকা বেতন পান। নয় হাজার টাকা তার পরিবারের জন্য ব্যয় করেন। এখানে রাজুর বাবা এক হাজার টাকা সঞ্চয় করেন। সঞ্জয়ের এ ধারণাটি সমীকরণ দিয়ে বোঝানো যায়। যেমন: S=Y-C (যখন Y > C) এখানে, S = সঞ্চয়, Y = আয়, C = ভোগব্যয় উদ্দীপকে মিসেস সুলতানা প্রাপ্ত আয় থেকে পারিবারিক খরচ বাদে অবশিষ্ট অংশ তিনি ব্যাংকে গচ্ছিত রাখেন। আর এভাবে ভোগের জন্য ব্যয় না করে কিছু অর্থ জমা করে রাখাকে সঞ্চয় বলা হয়। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, জনাব সুলতানার আয়ের অবশিষ্ট অর্থকে অর্থনীতিতে সঞ্চয় নির্দেশ করে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
জনাব সুলতানার আয়ের অবশিষ্ট অর্থকে অর্থনীতিতে-কী নির্দেশ করে? ব্যাখ্…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর