'A [গণিত] এবং 'C [গণিত] -এর বিষয়গুলো কোন ধরনের সম্পদ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] -এর বিষয়গুলো প্রাকৃতিক সম্পদ আর 'C [গণিত] এর বিষয়গুলো উৎপাদিত সম্পদ। প্রকৃতির কাছ থেকে পাওয়া যেসব দ্রব্য মানুয়ের প্রয়োজন মেটায়, তাকে প্রাকৃতিক সম্পদ বলে। যেমন- ভূমি, বনভূমি, খনিজ সম্পদ, নদনদী ইত্যাদি। অন্যদিকে, প্রাকৃতিক ও মানবিক সম্পদ কাজে লাগিয়ে যে সম্পদ সৃষ্টি হয় তাকে উৎপাদিত সম্পদ বলা হয়। যেমন-কাঁচামাল, যন্ত্রপাতি, কলকারখানা, যাতায়াত ও যোগাযোগব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদি। অর্থাৎ মানুষ তৈরি করে বলে এগুলোকে উৎপাদিত সম্পদ বলা হয়। উদ্দীপকের ছকে 'A [গণিত] তে ভাওয়াল জাতীয় উদ্যান, তিতাস গ্যাস, চর অঞ্চল- এ বিষয়গুলো উল্লেখ আছে। এগুলো সবই প্রকৃতি থেকে পাওয়া যায় তাই এগুলোকে প্রাকৃতিক সম্পদ বলা হয়। আর 'C [গণিত] তে পাট, পাটকল, পলিটেকনিক্যাল কলেজ ইত্যাদির উল্লেখ আছে। যেগুলো মানুষ তৈরি করে থাকে, তাই এগুলো উৎপাদিত সম্পদ।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
'A এবং 'C -এর বিষয়গুলো কোন ধরনের সম্পদ? ব্যাখ্যা কর।
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর