শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক-১ এ শিক্ষক বাংলাদেশের কোন সম্পদের ইঙ্গিত দিয়েছেন? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপক-১ এ শিক্ষক বাংলাদেশের বনজ সম্পদের ইঙ্গিত দিয়েছেন। বনভূমি ও বনজ সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক ও পরিবেশগত অবস্থা ভালো রাখার জন্য যেকোনো দেশের কমপক্ষে শতকরা ২৫ ভাগ বনাঞ্চল থাকা দরকার। কিন্তু বাংলাদেশের মোট বনভূমি মোট ভূখণ্ডের প্রায় শতকরা ১৭.৬২ ভাগ, যা অন্যান্য দেশের তুলনায় কম। বাংলাদেশে বিভিন্ন ধরনের বন রয়েছে। বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ ২.৫৭ মিলিয়ন হেক্টর। এর ১.৬০ মি. হেক্টর বন অধিদপ্তরের আওতাধীন। অবশিষ্ট ০.৭২ মি. হেক্টর জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন। মোট ভূ-খণ্ডের প্রায় ১৭.৪৫% হলো বনভূমি। কাঠ, বাঁশ, জ্বালানি, কাঠ, বেত, মোম, মধু, রাবার, গোলপাতা, শণ ইত্যাদি নিয়ে এ উপখাত গঠিত। উদ্দীপকে 'P [গণিত] বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদেরকে সুন্দরবন ভ্রমণে যাওয়ার কথা বলেন। তাছাড়া শিক্ষক জানালেন সেখানে ভ্রমণ করলে বাংলাদেশের মূল্যবান জীবজন্তু ও অসংখ্য প্রজাতির পাখি সম্পর্কে ধারণা লাভ করবে। আর এগুলো সবই বনজ সম্পদের অন্তর্গত। সুতরাং বলা যায়, উদ্দীপক-১ এ শিক্ষক বাংলাদেশের বনজ সম্পদের ইঙ্গিত দিয়েছেন।

SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · সৃজনশীল

উদ্দীপক-১ এ শিক্ষক বাংলাদেশের কোন সম্পদের ইঙ্গিত দিয়েছেন? ব্যাখ্যা কর।

উদ্দীপক

উদ্দীপক-১: 'PP^{\prime} বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষাসফরে যাওয়ার জন্য শিক্ষকের পরামর্শ চাইলে শিক্ষক তাদেরকে সুন্দরবন ভ্রমণে যাওয়ার কথা বলেন। শিক্ষক আরও বলেন, তোমরা সেখানে ভ্রমণ করলে বাংলাদেশের মূল্যবান জীবজন্তু ও অসংখ্য প্রজাতির পাখি সম্পর্কে ধারণা লাভ করবে। উদ্দীপক-২: (i) কবির প্রতিভা, (ii) সাংগঠনিক ক্ষমতা, (iii) শারীরিক যোগ্যতা ও (iv) ক্রীড়াবিদের দক্ষতা।

Mymensingh · 2025

উত্তর

প্রকৃতির কাছ থেকে পাওয়া যেসব দ্রব্য মানুষের প্রয়োজন মেটায় তাই প্রাকৃতিক সম্পদ।

উত্তর

মধ্যবর্তী দ্রব্য চূড়ান্ত উৎপাদনে নিঃশেষ হয়ে যায়। অর্থাৎ, এটি এমন একটি উপাদান, যা চূড়ান্ত পণ্য তৈরির সময় ব্যবহৃত হয়ে সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায়। যেমন- কাপড় তৈরির সময় সুতা একটি মধ্যবর্তী দ্রব্য। এ সুতা কাপড় তৈরির প্রক্রিয়ায় ব্যবহার হয়ে যায় এবং পরে আলাদা করে চিনতে বা ব্যবহার করতে পারা যায় না। এ কারণে মধ্যবর্তী দ্রব্যের মূল্য আলাদাভাবে গণনা করা হয় না বরং চূড়ান্ত পণ্যের দামে তা অন্তর্ভুক্ত থাকে।

উত্তর

উদ্দীপক-১ এ শিক্ষক বাংলাদেশের বনজ সম্পদের ইঙ্গিত দিয়েছেন। বনভূমি ও বনজ সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক ও পরিবেশগত অবস্থা ভালো রাখার জন্য যেকোনো দেশের কমপক্ষে শতকরা ২৫ ভাগ বনাঞ্চল থাকা দরকার। কিন্তু বাংলাদেশের মোট বনভূমি মোট ভূখণ্ডের প্রায় শতকরা ১৭.৬২ ভাগ, যা অন্যান্য দেশের তুলনায় কম। বাংলাদেশে বিভিন্ন ধরনের বন রয়েছে। বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ ২.৫৭ মিলিয়ন হেক্টর। এর ১.৬০ মি. হেক্টর বন অধিদপ্তরের আওতাধীন। অবশিষ্ট ০.৭২ মি. হেক্টর জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন। মোট ভূ-খণ্ডের প্রায় ১৭.৪৫% হলো বনভূমি। কাঠ, বাঁশ, জ্বালানি, কাঠ, বেত, মোম, মধু, রাবার, গোলপাতা, শণ ইত্যাদি নিয়ে এ উপখাত গঠিত। উদ্দীপকে 'PP^{\prime} বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদেরকে সুন্দরবন ভ্রমণে যাওয়ার কথা বলেন। তাছাড়া শিক্ষক জানালেন সেখানে ভ্রমণ করলে বাংলাদেশের মূল্যবান জীবজন্তু ও অসংখ্য প্রজাতির পাখি সম্পর্কে ধারণা লাভ করবে। আর এগুলো সবই বনজ সম্পদের অন্তর্গত। সুতরাং বলা যায়, উদ্দীপক-১ এ শিক্ষক বাংলাদেশের বনজ সম্পদের ইঙ্গিত দিয়েছেন।

উত্তর

উদ্দীপক-২ এ উল্লিখিত বিষয়সমূহকে অর্থনীতির ভাষায় সম্পদ বলা যাবে না। বরং এগুলো মানবিক সম্পদের অন্তর্ভুক্ত। কবির প্রতিভা, সাংগঠনিক ক্ষমতা, শারীরিক যোগ্যতা ও ক্রীড়াবিদের দক্ষতা এসব মানবিক সম্পদের বৈশিষ্ট্য বহন করে। মানুষের মানবীয় গুণাবলিকে মানবিক সম্পদ বলা হয়। কোনো জিনিসকে যদি অর্থনীতিতে সম্পদ বলতে হয় তবে তার চারটি বৈশিষ্ট্য থাকা আবশ্যক। বৈশিষ্ট্যগুলো হচ্ছে উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা ও বাহ্যিকতা। হস্তান্তরযোগ্যতা বলতে হাত বদল হওয়া বোঝায়। অর্থাৎ যে দ্রব্যের মালিকানা বদল বা পরিবর্তন করা যায় তাই হলো সম্পদ। আবার যেসব দ্রব্য মানুষের অভ্যন্তরীণ গুণ বোঝায় তা অর্থনীতির ভাষায় সম্পদ নয় বরং তা মানবিক সম্পদ। কেননা এর কোনো বাহ্যিক অস্তিত্ব আমরা উপলব্ধি করতে পারি না। উদ্দীপক-২ এ কবির প্রতিভা, সাংগঠনিক ক্ষমতা, শারীরিক যোগ্যতা ও ক্রীড়াবিদের দক্ষতা ইত্যাদির কথা বলা হয়েছে। এগুলো কোনো অর্থনৈতিক সম্পদ নয়, এগুলো মানবিক সম্পদ। কেননা এগুলোর হস্তান্তরযোগ্যতা ও বাহ্যিকতা নেই। সুতরাং দেখা যায়, উদ্দীপক-২ এ উল্লিখিত বিষয়সমূহকে অর্থনীতির ভাষায় সম্পদ বলা যায় না।
SSCঅর্থনীতি
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?

Dinajpur · 2019

  • ঋণদান করা
  • বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা
  • অর্থ স্থানান্তর করা
  • আমানত গ্রহণ করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থেকে বৃত্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা পাচ্ছে এবং লেখা-পড়ার খরচ হিসেবে ব্যয় করছে। Q. রোমেলের পিছনে সরকারের এ ব্যয় কোন পদ্ধতিতে জাতীয় আয়ের পরিমাপ করা হয়?

Dinajpur · 2019

  • আয় পদ্ধতিতে
  • উৎপাদন পদ্ধতিতে
  • বিনিয়োগ পদ্ধতিতে
  • ব্যয় পদ্ধতিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিম্ন iii. পরিবহন ও সংরক্ষণ খরচ কম নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেল এবং ৪টি বিস্কুট কিনে একটির পর একটি খেয়ে সে তৃপ্তি অনুভব করলো। Q. মিনা তার ভোগকৃত প্রতিটি বিস্কুট থেকে পৃথক পৃথক তৃপ্তি লাভ করে। এক্ষেত্রে কোন যোগফলটি সর্বাধিক হবে?

Dinajpur · 2019

  • ১নং + ২নং বিস্কুট
  • ২নং + ৩নং বিস্কুট
  • ২নং + ৪ নং বিস্কুট
  • ৪নং + ১নং বিস্কুট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?

Dinajpur · 2019

  • পূর্ণ প্রতিযোগিতা
  • একচেটিয়া
  • অলিগোপলি
  • ডুয়োপলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?

Dinajpur · 2019

  • বস্তুগত দ্রব্য
  • অবস্তুগত দ্রব্য
  • উৎপাদিত সম্পদ
  • শক্তি সম্পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অভাব পূরণের উপকরণ বা সম্পদ-

Dinajpur · 2019

  • অল্প
  • পর্যাপ্ত
  • সীমিত
  • অসীম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?

Dinajpur · 2019

  • সমমুখী
  • সম্পর্কহীন
  • বিপরীতমুখী
  • ঊর্ধ্বমুখী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?

Dinajpur · 2019

  • অভাব
  • সম্পদ
  • চাহিদা
  • যোগান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?

Dinajpur · 2019

  • বিদেশ থেকে
  • শিল্প-কারখানা থেকে
  • কৃষি থেকে
  • উৎপাদিত উপকরণ থেকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন ii. কৃষির আধুনিকীকরণ iii. বৈদেশিক সাহায্য বৃদ্ধি করা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

Dinajpur · 2019

  • পাটের ব্যাগ
  • কাগজ
  • মাটির হাঁড়ি
  • বেতের ঝুড়ি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থবাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিমউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেলকোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?অভাব পূরণের উপকরণ বা সম্পদ-মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন iক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।