উদ্দীপক-২ এ উল্লিখিত বিষয়সমূহকে অর্থনীতির ভাষায় সম্পদ বলা যাবে কি? মতামত দাও।
উত্তর: উদ্দীপক-২ এ উল্লিখিত বিষয়সমূহকে অর্থনীতির ভাষায় সম্পদ বলা যাবে না। বরং এগুলো মানবিক সম্পদের অন্তর্ভুক্ত। কবির প্রতিভা, সাংগঠনিক ক্ষমতা, শারীরিক যোগ্যতা ও ক্রীড়াবিদের দক্ষতা এসব মানবিক সম্পদের বৈশিষ্ট্য বহন করে। মানুষের মানবীয় গুণাবলিকে মানবিক সম্পদ বলা হয়। কোনো জিনিসকে যদি অর্থনীতিতে সম্পদ বলতে হয় তবে তার চারটি বৈশিষ্ট্য থাকা আবশ্যক। বৈশিষ্ট্যগুলো হচ্ছে উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা ও বাহ্যিকতা। হস্তান্তরযোগ্যতা বলতে হাত বদল হওয়া বোঝায়। অর্থাৎ যে দ্রব্যের মালিকানা বদল বা পরিবর্তন করা যায় তাই হলো সম্পদ। আবার যেসব দ্রব্য মানুষের অভ্যন্তরীণ গুণ বোঝায় তা অর্থনীতির ভাষায় সম্পদ নয় বরং তা মানবিক সম্পদ। কেননা এর কোনো বাহ্যিক অস্তিত্ব আমরা উপলব্ধি করতে পারি না। উদ্দীপক-২ এ কবির প্রতিভা, সাংগঠনিক ক্ষমতা, শারীরিক যোগ্যতা ও ক্রীড়াবিদের দক্ষতা ইত্যাদির কথা বলা হয়েছে। এগুলো কোনো অর্থনৈতিক সম্পদ নয়, এগুলো মানবিক সম্পদ। কেননা এগুলোর হস্তান্তরযোগ্যতা ও বাহ্যিকতা নেই। সুতরাং দেখা যায়, উদ্দীপক-২ এ উল্লিখিত বিষয়সমূহকে অর্থনীতির ভাষায় সম্পদ বলা যায় না।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপক-২ এ উল্লিখিত বিষয়সমূহকে অর্থনীতির ভাষায় সম্পদ বলা যাবে কি? …
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর