দৃশ্যপট-২-এ নির্দেশিত বিধিটি কি সবসময়ই কার্যকর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: দৃশ্যপট-২ এ নির্দেশিত চাহিদা বিধিটি সবসময়ই কার্যকর হয় না।অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে আর দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। দাম ও চাহিদার পরিমাণের মধ্যকার এরূপ বিপরীত সম্পর্ক যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় সেটিই চাহিদা বিধি। কিন্তু যদি অন্যান্য অবস্থা যেমন- ক্রেতার আয়, রুচি, পছন্দ, পরিবর্তক দ্রব্যের দাম, ভবিষ্যৎ দাম বাড়ার আশঙ্কা ইত্যাদি বিষয় পরিবর্তিত হয় তবে চাহিদা বিধি কার্যকর হবে না। অর্থাৎ তখন তার দাম বাড়লেও চাহিদা কমবে না অথবা দ্রব্যের দাম কমলেও চাহিদা বাড়বে না। আর যে সমস্ত বিষয়ের প্রভাবে চাহিদা বিধি অকার্যকর হয়ে পড়ে সেগুলোকে চাহিদা বিধির ব্যতিক্রম বলে। যে বিষয়গুলো চাহিদা বিধিকে অকার্যকর করে সেগুলোকে চাহিদা বিধির ব্যতিক্রম বলা হয়।উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, দৃশ্যপট-২ এ নির্দেশিত বিধিটি সবসময়ই কার্যকর হয় না।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
দৃশ্যপট-২-এ নির্দেশিত বিধিটি কি সবসময়ই কার্যকর? তোমার উত্তরের সপক্ষ…
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর