টেবিল-A এর '?' স্থানে কোনটি বসবে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে টেবিল-A এর '?' স্থানে সঞ্চয় বসবে।মানুষ আয় করে ভোগ করার জন্য। ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে অর্জিত আয়ের পুরোটাই মানুষ ভোগ করে না। আয়ের একটি অংশ রেখে দেয় কোনো আর্থিক প্রতিষ্ঠানে। এই রেখে দেওয়া অংশের নাম সঞ্চয়। ধরি, রাজুর বাবা এক মাসে দশ হাজার টাকা বেতন পান। নয় হাজার টাকা তার পরিবারের জন্য ব্যয় করেন। এখানে রাজুর বাবা এক হাজার টাকা সঞ্চয় করেন। সঞ্চয়ের এ ধারণাটি সমীকরণ দিয়ে বোঝানো যায়। যেমন: S = Y - C (যখন Y > C ) এখানে, S = সঞ্চয়, Y = আয়, C = ভোগ ব্যয়উদ্দীপকে টেবিল-A এর আয়ের বৃত্তের একটা অংশ ভোগ হিসেবে দেখানো হয়েছে আর বাকি অংশটা '?' চিহ্নিত করে রাখা হয়েছে। আর আমরা জানি, আয় থেকে ভোগের পর যা অবশিষ্ট থাকে সেটিকে সঞ্চয় বলা হয়। অর্থাৎ ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে অর্জিত আয়ের পুরোটাই ভোগ না করে রেখে দেওয়াকে অর্থনীতিতে সঞ্চয় বলে।সুতরাং বলা যায়, উদ্দীপকে টেবিল-A এর '?' স্থানে সঞ্চয় বসবে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
টেবিল-A এর '?' স্থানে কোনটি বসবে? ব্যাখ্যা কর।
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর