টেবিল-B বর্ণিত সম্পদটি কীভাবে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সহায়তা করে? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে টেবিল-B বর্ণিত সম্পদটি প্রাণী সম্পদ। প্রাণী সম্পদ বিভিন্ন উপায়ে বাংলাদেশের অর্থসামাজিক উন্নয়নে সহায়তা করে।বাংলাদেশের সর্বত্র বিভিন্ন প্রজাতির পশুপাখি দেখা যায়। গৃহপালিত পশুপাখির মধ্যে গরু, ছাগল, ভেড়া, মহিষ, হাঁস, মুরগি প্রভৃতি প্রধান। এছাড়া সুন্দরবন ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে রয়েছে বাঘ, হাতি, হরিণ প্রভৃতি মূল্যবান জীবজন্তু ও অসংখ্য প্রজাতির পাখি। আমাদের নদনদী, বিল, হাওর, পুকুর ইত্যাদি জলাশয় এবং বঙ্গোপসাগরে বিভিন্ন রকম মাছ পাওয়া যায়। এ ধরনের সম্পদ আমাদের পুষ্টির চাহিদা পূরণ করে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে চামড়াশিল্পের কাঁচামালের জোগান দেয়। এ সম্পদ রপ্তানি আয় বৃদ্ধিতে সহায়ক।উদ্দীপকে টেবিল-B তে বর্ণিত আছে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পশুপাখি পাওয়া যায়। এরা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে, যা মূলত প্রাণিসম্পদকে নির্দেশ করে।সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে টেবিল-B তে বর্ণিত প্রাণিসম্পদ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সহায়তা করে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
টেবিল-B বর্ণিত সম্পদটি কীভাবে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সহায়তা…
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর