দৃশ্যকল্প-১ এ উল্লিখিত 'ক' ব্যক্তির কাজ কোন ধরনের অর্থনৈতিক কার্যাবলির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ উল্লিখিত 'ক' ব্যক্তির কাজ কৃষি বহির্ভূত অর্থনৈতিক কার্যাবলির অন্তর্ভুক্ত।বাংলাদেশের অর্থনীতি কৃষিপ্রধান হলেও কৃষিকাজ ছাড়াও এদেশের মানুষ আরও অনেক অর্থনৈতিক কাজের সাথে জড়িত। যেমন- পোশাক শিল্পের কাজ, বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্পের কাজ, সরকারি ও বেসরকারি বিভিন্ন চাকরি, ছোট-বড় ব্যবসায় ইত্যাদি কাজের মাধ্যমে এদেশের মানুষ জীবিকা নির্বাহ করে থাকে। এসকল কাজ কৃষি বহির্ভূত অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত।উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ 'ক' ব্যক্তির একটি পোশাক কারখানা আছে।সেখানে তিনি বিভিন্ন ডিজাইনের শার্ট। প্যান্টসহ অনেক সুন্দর পোশাক তৈরি করেন। যা বাংলাদেশে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কার্যাবলিকে নির্দেশ করে। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ এ উল্লিখিত 'ক' ব্যক্তির কাজ কৃষি বহির্ভূত অর্থনৈতিক কার্যাবলির অন্তর্ভুক্ত।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
দৃশ্যকল্প-১ এ উল্লিখিত 'ক' ব্যক্তির কাজ কোন ধরনের অর্থনৈতিক কার্যাব…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর