দৃশ্যকল্প-২ এ উল্লিখিত সম্পদগুলো চিহ্নিতপূর্বক অর্থনীতিতে এর অবদান মূল্যায়ন কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ উল্লিখিত সম্পদগুলো হলো কৃষি সম্পদ।বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত হলো কৃষি। বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষিভিত্তিক। এদেশের অধিকাংশ লোক কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। দেশের মোট জনসংখ্যার শতকরা ৬৩ ভাগ লোক কৃষির ওপর নির্ভরশীল। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো কৃষির ওপর নির্ভরশীলতা। এ খাতের অন্যান্য উপাদান হলো ফসল, পশু সম্পদ, মৎস্য সম্পদ ও বনজ সম্পদ। গত কয়েক বছর ধরে কৃষিখাতে প্রবৃদ্ধির ধারা অব্যাহত আছে। জাতীয় আয়ের প্রায় ১৩.৩৫ ভাগ কৃষি থেকে আসে।দৃশ্যকল্প-২ এ 'খ' ব্যক্তি গ্রামে বাস করেন। তিনি বিভিন্ন ধরনের শাক সবজিসহ, পশু পালন ও মাছ চাষ করেন। এগুলো কৃষি সম্পদের অন্তর্ভুক্ত। আমাদের দেশের গ্রামীণ জনগোষ্ঠীর অধিকাংশই কৃষির ওপর নির্ভরশীল। এদেশে প্রায় ৯০,৯৯০ বর্গকিলোমিটার চাষযোগ্য কৃষি জমি আছে। এদেশের কৃষিক্ষেত্র ধান, গম, ডাল, আলু, তেলবীজ, ফলমূল প্রভৃতি খাদ্যশস্য উৎপাদন হয়। এছাড়া পাট, ইক্ষু, চা, তামাক, রেশম প্রভৃতি অর্থকরী ফসল উৎপাদন হয়। এসব কৃষিদ্রব্য দেশের অর্থনীতির অগ্রগতিতে বিশেষ অবদান রাখে। কৃষির উপর নির্ভর করেই আমাদের দেশের বিভিন্ন ধরনের শিল্প কারখানা গড়ে উঠেছে। কৃষির উন্নয়ন ঘটলে শিল্পেরও উন্নতি সাধিত হবে।সুতরাং বলা যায়, দৃশ্যকল্প-২ এর কৃষি সম্পদগুলো অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
দৃশ্যকল্প-২ এ উল্লিখিত সম্পদগুলো চিহ্নিতপূর্বক অর্থনীতিতে এর অবদান …
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর