উদ্দীপকে উল্লিখিত ছক 'A [গণিত] -এর দ্রব্যগুলো অর্থনীতিতে কোন ধরনের সম্পদ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ছক 'A [গণিত] -এর দ্রব্যগুলো অর্থনীতিতে কৃষি সম্পদ। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এ দেশের বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে পলিসমৃদ্ধ উর্বর কৃষিজমি। আমাদের জমির উর্বরতা, অনুকূল আবহাওয়া, বৃষ্টিপাত, নদনদী প্রভৃতি কৃষি উৎপাদনের সহায়ক। এ দেশে ২০১৯-২০ অর্থবছরে মোট খাদ্যশস্য উৎপাদিত হয়েছিল ৪৫৪.০৪ লাখ মেট্রিক টন। আমাদের কৃষিক্ষেত্রে ধান, গম, ডাল, আলু, তৈলবীজ, ফলমূল প্রভৃতি খাদ্যশস্য এবং পাট, ইক্ষু, চা, তামাক, রেশম প্রভৃতি অর্থকরী ফসল উৎপন্ন হয়। দেশের প্রায় ৬৩% লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল।উদ্দীপকের ছক-'A [গণিত] ধান, গম, ডাল, আলু, পাট, রেশমের উল্লেখ আছে। এগুলো সবই কৃষিকাজের মাধ্যমে উৎপাদিত হয়। আর কৃষিকাজের মাধ্যমে প্রকৃতির ওপর নির্ভরশীল হয়ে যে সমস্ত সম্পদ উৎপাদিত হয় সেগুলোকে কৃষি সম্পদ বলা হয়। অতএব বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ছক 'A [গণিত] -এর দ্রব্যগুলো অর্থনীতিতে কৃষি সম্পদ।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকে উল্লিখিত ছক 'A -এর দ্রব্যগুলো অর্থনীতিতে কোন ধরনের সম্পদ?…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর