মারিয়ার নতুন মেশিন ক্রয় অর্থনীতিতে কোন ধারণার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মারিয়ার নতুন মেশিন ক্রয় অর্থনীতিতে বিনিয়োগ ধারণার প্রতিফলন ঘটেছে।মানুষ আয় থেকে সঞ্চয় করে থাকে। সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহৃত হয়, তখন তাকে বিনিয়োগ বলে। ধরি একটি নির্দিষ্ট সময়ে একটি কারখানায় এক লক্ষ টাকার মূলধনসামগ্রী আছে। উৎপাদন বাড়ানোর জন্য আরও পঞ্চাশ হাজার টাকার মূলধনসামগ্রী ক্রয় করা হলো। অতিরিক্ত এ পঞ্চাশ হাজার টাকা হলো বিনিয়োগ। উদ্দীপকে মারিয়া তার বুটিক শপে তার জমানো টাকা দিয়ে নতুন করে ছয়টি সেলাই মেশিন ক্রয় করেছে। সেখানে কিছু মহিলা শ্রমিক পোশাক তৈরির কাজ করে। মারিয়ার মতো এভাবে ব্যবসায়ে মূলধনের সংযুক্তিকে বিনিয়োগ বলা হয়।সুতরাং বলা যায়, মারয়ার নতুন সেলাই মেশিন ক্রয়কে অর্থনীতিতে বিনিয়োগ বলে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
মারিয়ার নতুন মেশিন ক্রয় অর্থনীতিতে কোন ধারণার প্রতিফলন ঘটেছে? ব্যাখ…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর