মারিয়ার শেষোক্ত কাজটি কোন ধরনের অর্থনৈতিক কাজ তা চিহ্নিত করে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মারিয়ার শেষোক্ত কাজটি সেবাসংক্রান্ত অর্থনৈতিক কাজ।বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সাথে সাথে সেবা খাতের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। এ খাতে রক্ষণাবেক্ষণ ও মেরামত (maintenance & repairs), প্রশিক্ষণ, পরামর্শদান অন্তর্ভুক্ত। বাংলাদেশে এ খাতের অন্তর্ভুক্ত সেবাসমূহ হচ্ছে- গৃহ ব্যবস্থাপনা, পর্যটন, নার্সিং, শিক্ষকতা ইত্যাদি। এছাড়া অনেকে দর্জি, কামার, স্বর্ণকার, কর্মকার, তাঁতি, কাঠুরিয়া, ফেরিওয়ালার কাজ করে।উদ্দীপকে মারিয়া একজন সফল উদ্যোক্তা। সে তার বুটিক শপ থেকে প্রতি মাসে যা আয় করে তা থেকে পরিবারের বিভিন্ন কাজে ব্যয় করার পর বাকি টাকা সে ব্যাংকে জমা করে। এ জমানো টাকা দিয়ে সে ছয়টি সেলাই মেশিন ক্রয় করেছে। সেখানে কিছু মহিলা শ্রমিক পোশাক তৈরির কাজ করে। সেখানে মূলত তারা কাপড় সেলাই করে বিক্রয় করে অর্থাৎ এটি এক ধরনের দর্জির কাজ। যা সেবাসংক্রান্ত অর্থনৈতিক কাজকে নির্দেশ করে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
মারিয়ার শেষোক্ত কাজটি কোন ধরনের অর্থনৈতিক কাজ তা চিহ্নিত করে বিশ্লে…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর