রাজনের খুলনার ঘরটি অর্থনীতিতে কী ধরনের দ্রব্য? ব্যাখ্যা কর।
উত্তর: রাজনের খুলনার ঘরটি অর্থনীতিতে মূলধনী দ্রব্য। যেসব দ্রব্য প্রত্যক্ষভাবে ভোগ করা হয় না কিন্তু তা ভোগ্যদ্রব্য উৎপাদনে সাহায্য করে, তাকে মূলধনী দ্রব্য বলা হয়। যেমন-যন্ত্রপাতি, কারখানা, গুদামঘর ইত্যাদি। মূলধনী দ্রব্য বারবার উৎপাদন কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ এটি হলো উৎপাদিত দ্রব্য, যা অন্য দ্রব্য উৎপাদনে সহায়তা করে।উদ্দীপকের রাজনের খুলনায় একটি গুদামঘর আছে। তার গুদামঘরটি মানুষের অভাব মিটানোর ক্ষমতাসম্পন্ন একটি বস্তুগত সম্পদ। কারণ অর্থনৈতিকভাবে এ ঘরটির উপযোগ আছে। গুদামঘরটি দ্বারা দেশের বিভিন্ন স্থান থেকে আসা মালামাল সংরক্ষণের মাধ্যমে দীর্ঘমেয়াদে উপযোগ লাভ করা যাচ্ছে। তাই বলা যায়, রাজনের খুলনার ঘরটি অর্থনীতির ভাষায় একটি মূলধনী দ্রব্য।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
রাজনের খুলনার ঘরটি অর্থনীতিতে কী ধরনের দ্রব্য? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর