রাজনের গুণাবলি কি সম্পদ? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: রাজনের গুণাবলির হস্তান্তরযোগ্যতা ও বাহ্যিকতা না থাকায় অর্থনীতির ভাষায় সম্পদ নয়। অর্থনীতিতে কোনো জিনিসকে সম্পদ হতে হলে তার চারটি বৈশিষ্ট্য থাকা আবশ্যক। বৈশিষ্ট্যগুলো হলো- উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা ও বাহ্যিকতা। হস্তান্তরযোগ্যতা বলতে হাত বদল করার সুযোগ, আর বাহ্যিকতা বলতে দ্রব্যের বাহ্যিক অস্তিত্বকে বোঝায়।উদ্দীপকে দেখা যায়, রাজন তার কথার মাধ্যমে সহজেই মানুষকে উদ্বুদ্ধ করতে পারে। তার সাংগঠনিক বেশ দক্ষতাও রয়েছে। এটি তার ব্যবসায়িক কর্মকাণ্ডকে সহজতর করে দেয়। এসব গুণ হলো রাজনের মানবিক সম্পদ। তার এই গুণাবলি সবার মধ্যে থাকে না। অর্থাৎ তার গুণাবলির উপযোগ ও অপ্রাচুর্যতা রয়েছে। কিন্তু এই গুণাবলি হস্তান্তরযোগ্য নয় এবং এর বাহ্যিক অস্তিত্বও নেই। ফলে তার গুণাবলি মানবিক সম্পদ হলেও তা অর্থনৈতিক সম্পদ বলা যায় না। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, রাজনের গুণাবলির বাহ্যিকতা ও হস্তান্তরযোগ্যতা নেই বিধায় তা মানবিক সম্পদ হলেও অর্থনীতিতে তা সম্পদ নয়।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
রাজনের গুণাবলি কি সম্পদ? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর