মর্জিনার শেষোক্ত কাজের মাধ্যমে কি অর্থনৈতিক উন্নয়ন সম্ভব? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: মর্জিনার শেষোক্ত কাজটি হলো বিনিয়োগ। এর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভম্ব বলে আমি মনে করি। মানুষ তার আয়ের কিছু অংশ ভবিষ্যতের নিরাপত্তার জন্য জমা রাখে। অর্থনীতিতে একে সঞ্চয় বলা হয়। আবার সঞ্চিত এ অর্থকে উৎপাদনশীল কাজে নিয়োজিত করাই হলো বিনিয়োগ। অর্থাৎ সঞ্চিত অর্থ বিনিয়োগের মাধ্যমে মূলধনী দ্রব্যের উৎপাদন বাড়িয়ে মূলধন গঠন ত্বরান্বিত করে। এক্ষেত্রে সঞ্চয় বিনিয়োগের উৎস হিসেবে কাজ করে। উদ্দীপকের মর্জিনা বেগম তার সঞ্চিত অর্থ দিয়ে আরও দুটি সেলাই মেশিন ক্রয় করেন। এর ফলে তার পরিবারের উৎপাদন বাড়ে। এতে অর্থনৈতিক উন্নয়ন হয়। দ্রুত অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হলো বর্ধিত বিনিয়োগ। বিনিয়োগের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা গেলে অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। আর তাতে দেশের অর্থনীতির চাকা সচল হয়। বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের ফলে উৎপাদনের পরিমাণ বাড়ে এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভম্ব হয়। এর ফলে অর্থনৈতিক সমৃদ্ধি আসে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
মর্জিনার শেষোক্ত কাজের মাধ্যমে কি অর্থনৈতিক উন্নয়ন সম্ভব? উত্তরের স…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর