শেয়ারFacebookWhatsApp

গণি মিয়ার জমাকৃত অর্থকে অর্থনীতির ভাষায় কী বলে? সমীকরণসহ ব্যাখ্যা কর।

উত্তর: গণি মিয়ার জমাকৃত অর্থকে অর্থনীতির ভাষায় সঞ্চয় বলে। নিচে সমীকরণসহ ব্যাখ্যা করা হলো - মানুষ যা আয় করে তার পুরোটাই খরচ করে না। আয়ের কিছু অংশ ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে জমা রাখে। এই জমাকৃত অংশই হলো সঞ্চয়। অর্থাৎ আয় হতে ভোেগ ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই সঞ্চয়। সঞ্চয়ের ধারণাটি সমীকরণের মাধ্যমে সহজে বোঝানো যায়। যেমন : S = Y - C, এখানে, S = সঞ্চয়, Y = আয়, C = ভোগ। উদ্দীপকে দেখা যায়, গণি মিয়া একজন ক্ষুদ্র ব্যবসায়ী। প্রতি মাসে ব্যবসা থেকে ৪০০০০ টাকা আয় করেন। সমস্ত খরচ মিটিয়ে তিনি প্রতি মাসে ১৫০০০ টাকা ব্যাংকে জমা রাখেন। এর ফলে পরিবারের উৎপাদন বাড়ে এবং অর্থনৈতিক উন্নয়ন হয়। সুতরাং বলা যায়, গণি মিয়ার জমাকৃত অর্থকে অর্থনীতির ভাষায় সঞ্চয় বলে।

SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · সৃজনশীল

গণি মিয়ার জমাকৃত অর্থকে অর্থনীতির ভাষায় কী বলে? সমীকরণসহ ব্যাখ্যা কর।

উদ্দীপক

গণি মিয়া একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সে তার ব্যবসা থেকে প্রতিমাসে ৪০,০০০ টাকা আয় করেন। সমস্ত খরচ মিটিয়ে তিনি প্রতিমাসে ১৫,০০০ টাকা ব্যাংকে জমা রাখেন। ব্যাংকে জমাকৃত অর্থ দিয়ে তিনি এবছর নিজেই একটি মুরগীর খামার স্থাপন করেন।

Chittagong · 2023

উত্তর

অ্যাডাম স্মিথের প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটি হলো- "অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান, যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ সম্পর্কে অনুসন্ধান করে।”

উত্তর

যে ব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলো ব্যক্তিমালিকানাধীন এবং প্রধানত বেসরকারি উদ্যোগে, সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। এ অর্থব্যবস্থায় উৎপাদন, বিনিয়োগ, বণ্টন ও ভোগের ক্ষেত্রে কোনো সরকারি হস্তক্ষেপ থাকে না। তাই এ অর্থব্যবস্থাকে অবাধ বা মুক্ত অর্থনীতিও বলা হয়।

উত্তর

গণি মিয়ার জমাকৃত অর্থকে অর্থনীতির ভাষায় সঞ্চয় বলে। নিচে সমীকরণসহ ব্যাখ্যা করা হলো - মানুষ যা আয় করে তার পুরোটাই খরচ করে না। আয়ের কিছু অংশ ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে জমা রাখে। এই জমাকৃত অংশই হলো সঞ্চয়। অর্থাৎ আয় হতে ভোেগ ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই সঞ্চয়। সঞ্চয়ের ধারণাটি সমীকরণের মাধ্যমে সহজে বোঝানো যায়। যেমন : S = Y - C, এখানে, S = সঞ্চয়, Y = আয়, C = ভোগ। উদ্দীপকে দেখা যায়, গণি মিয়া একজন ক্ষুদ্র ব্যবসায়ী। প্রতি মাসে ব্যবসা থেকে ৪০০০০ টাকা আয় করেন। সমস্ত খরচ মিটিয়ে তিনি প্রতি মাসে ১৫০০০ টাকা ব্যাংকে জমা রাখেন। এর ফলে পরিবারের উৎপাদন বাড়ে এবং অর্থনৈতিক উন্নয়ন হয়। সুতরাং বলা যায়, গণি মিয়ার জমাকৃত অর্থকে অর্থনীতির ভাষায় সঞ্চয় বলে।

উত্তর

গণি মিয়ার শেষোক্ত কাজটি অর্থনীতির বিনিয়োগ ধারণাকে নির্দেশ করে। মানুষ আয় থেকে সঞ্চয় করে থাকে। সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহৃত হয়, তখন তাকে বিনিয়োগ বলে। অর্থাৎ সঞ্চিত অর্থ বিনিয়োগের মাধ্যমে মূলধনী দ্রব্যের উৎপাদন বাড়িয়ে মূলধন গঠন ত্বরান্বিত করে। এক্ষেত্রে সঞ্চয় বিনিয়োগের উৎস হিসেবে কাজ করে। উদ্দীপকের গণিমিয়া প্রতিমাসে ১৫,০০০ টাকা ব্যাংক জমা রাখেন। বেশ কিছু টাকা জমিয়ে গ্রামে একটি মুরগির খামার প্রতিষ্ঠা করে দেন। এর ফলে তার পরিবারের উৎপাদন বাড়ে এবং অর্থনৈতিক উন্নয়ন হয়। এখানে আয়েশার জমাকৃত টাকা হলো সঞ্চয়। আর এই জমাকৃত টাকা দিয়ে গরুর খামার প্রতিষ্ঠা করাকে বিনিয়োগ নির্দেশ করে।অর্থনীতিতে সঞ্চয় ও বিনিয়োগ পরস্পর সম্পর্কিত। সঞ্চয় ছাড়া বিনিয়োগ সম্ব নয়। অর্থাৎ সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়ে এবং সঞ্চয় কমলে বিনিয়োগ কম হয়। আবার সঞ্চিত অর্থ বিনিয়োগ না করলে মূলধন গঠন ব্যাহত হয়। তাই আয়েশা তার সঞ্চয়কে গরুর খামার করার কাজে বিনিয়োগ করেন। এই সঞ্চয়কে বিনিয়োগে রূপদানের মাধ্যমে তার উৎপাদনশীলতা যেমন বাড়ে তেমনি আর্থ-সামাজিক উন্নয়ন সাধিত হয়।
SSCঅর্থনীতি
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?

Dinajpur · 2019

  • ঋণদান করা
  • বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা
  • অর্থ স্থানান্তর করা
  • আমানত গ্রহণ করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থেকে বৃত্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা পাচ্ছে এবং লেখা-পড়ার খরচ হিসেবে ব্যয় করছে। Q. রোমেলের পিছনে সরকারের এ ব্যয় কোন পদ্ধতিতে জাতীয় আয়ের পরিমাপ করা হয়?

Dinajpur · 2019

  • আয় পদ্ধতিতে
  • উৎপাদন পদ্ধতিতে
  • বিনিয়োগ পদ্ধতিতে
  • ব্যয় পদ্ধতিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিম্ন iii. পরিবহন ও সংরক্ষণ খরচ কম নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেল এবং ৪টি বিস্কুট কিনে একটির পর একটি খেয়ে সে তৃপ্তি অনুভব করলো। Q. মিনা তার ভোগকৃত প্রতিটি বিস্কুট থেকে পৃথক পৃথক তৃপ্তি লাভ করে। এক্ষেত্রে কোন যোগফলটি সর্বাধিক হবে?

Dinajpur · 2019

  • ১নং + ২নং বিস্কুট
  • ২নং + ৩নং বিস্কুট
  • ২নং + ৪ নং বিস্কুট
  • ৪নং + ১নং বিস্কুট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?

Dinajpur · 2019

  • পূর্ণ প্রতিযোগিতা
  • একচেটিয়া
  • অলিগোপলি
  • ডুয়োপলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?

Dinajpur · 2019

  • বস্তুগত দ্রব্য
  • অবস্তুগত দ্রব্য
  • উৎপাদিত সম্পদ
  • শক্তি সম্পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অভাব পূরণের উপকরণ বা সম্পদ-

Dinajpur · 2019

  • অল্প
  • পর্যাপ্ত
  • সীমিত
  • অসীম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?

Dinajpur · 2019

  • সমমুখী
  • সম্পর্কহীন
  • বিপরীতমুখী
  • ঊর্ধ্বমুখী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?

Dinajpur · 2019

  • অভাব
  • সম্পদ
  • চাহিদা
  • যোগান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?

Dinajpur · 2019

  • বিদেশ থেকে
  • শিল্প-কারখানা থেকে
  • কৃষি থেকে
  • উৎপাদিত উপকরণ থেকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন ii. কৃষির আধুনিকীকরণ iii. বৈদেশিক সাহায্য বৃদ্ধি করা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

Dinajpur · 2019

  • পাটের ব্যাগ
  • কাগজ
  • মাটির হাঁড়ি
  • বেতের ঝুড়ি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থবাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিমউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেলকোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?অভাব পূরণের উপকরণ বা সম্পদ-মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন iক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।