শেয়ারFacebookWhatsApp

রহিমা বেগমের ব্যাংকে টাকা রাখার বিষয়টি অর্থনীতিতে কী নামে পরিচিত? কোন কোন বিষয় দ্বারা এটি প্রভাবিত হয়? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: রহিমা বেগমের ব্যাংকে টাকা রাখার বিষয়টি অর্থনীতিতে সঞ্চয় নামে পরিচিত। মানুষ আয় করে ভোগ করার জন্য। ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে অর্জিত আয়ের পুরোটাই মানুষ ভোগ করে না। আয়ের একটি অংশ রেখে দেয় কোনো আর্থিক প্রতিষ্ঠানে। এই রেখে দেওয়া অংশের নাম সঞ্চয়। ধরো, তোমার বাবা এক মাসে দশ হাজার টাকা বেতন পান। নয় হাজার টাকা তোমাদের পরিবারের জন্য ব্যয় করেন। এখানে তোমার বাবা এক হাজার টাকা সঞ্চয় করেন। সঞ্চয়ের এ ধারণাটি সমীকরণ দিয়ে বোঝানো যায়। যেমন: S = Y-C (যখন Y > C) এখানে, S = সঞ্চয়, Y = আয়, C = ভোগ ব্যয়।উদ্দীপকে দেখা যায়, রহিমা বেগম তার তৈরিকৃত দ্রব্য বাজারে বিক্রি করে মুনাফা লাভ করেন। ছোট ভাই করিমের পরামর্শে তিনি উদ্বৃত্ত অর্থ বাড়ির পাশে একটি ব্যাংকে জমা রাখেন। যা অর্থনীতিতে সঞ্চয়কে নির্দেশ করে। তাই বলা যায়, রহিমা বেগমের ব্যাংকে টাকা রাখার বিষয়টি অর্থনীতিতে সঞ্চয় নামে পরিচিত। আয়ের পরিমাণ, পারিবারিক দায়ত্বিবোধ, দূরদৃষ্টি, সামাজিক নিরাপত্তা এবং সুদের হার দ্বারা সঞ্চয় প্রভাবিত হয়।

SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · সৃজনশীল

রহিমা বেগমের ব্যাংকে টাকা রাখার বিষয়টি অর্থনীতিতে কী নামে পরিচিত? ক…

উদ্দীপক

দশ হাজার টাকা মূলধন নিয়ে রহিমা বেগম নিজ বাড়িতে ক্ষুদ্র হস্তশিল্পজাত দ্রব্য তৈরির কারখানা স্থাপন করেন। তার তৈরিকৃত দ্রব্য বাজারে বিক্রি করে তিনি মুনাফা করেন। ছোট ভাই করিম এর পরামর্শে তিনি উদ্বৃত্ত অর্থ বাড়ির পাশে একটি ব্যাংকে জমা রাখেন। দুই বছর পর জমাকৃত অর্থ দিয়ে তিনি একটি মেশিন ক্রয় করেন এতে তার উৎপাদন এবং মুনাফা বহুগুণ বৃদ্ধি পায়।

Dinajpur · 2023

উত্তর

উৎপাদনের কোনো উপকরণ ব্যবহারের জন্য উপকরণটি বা এটির মালিক একটি নির্দিষ্ট সময়ে যে অর্থ পায়, তা-ই আয়।

উত্তর

অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কৃষি হলো অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকাশক্তির একটি এবং অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি। কেননা এ দেশের অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছে কৃষি কার্যক্রমকে কেন্দ্র করে। বিপুল জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ, দারিদ্র্য বিমোচন, জীবনযাত্রার মানোন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি ইত্যাদি কৃষির অগ্রগতির সাথে জড়িত। জিডিপিতে কৃষিখাতের শতকরা অবদান ১৩.৩৪।

উত্তর

রহিমা বেগমের ব্যাংকে টাকা রাখার বিষয়টি অর্থনীতিতে সঞ্চয় নামে পরিচিত। মানুষ আয় করে ভোগ করার জন্য। ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে অর্জিত আয়ের পুরোটাই মানুষ ভোগ করে না। আয়ের একটি অংশ রেখে দেয় কোনো আর্থিক প্রতিষ্ঠানে। এই রেখে দেওয়া অংশের নাম সঞ্চয়। ধরো, তোমার বাবা এক মাসে দশ হাজার টাকা বেতন পান। নয় হাজার টাকা তোমাদের পরিবারের জন্য ব্যয় করেন। এখানে তোমার বাবা এক হাজার টাকা সঞ্চয় করেন। সঞ্চয়ের এ ধারণাটি সমীকরণ দিয়ে বোঝানো যায়। যেমন: S = Y-C (যখন Y > C) এখানে, S = সঞ্চয়, Y = আয়, C = ভোগ ব্যয়।উদ্দীপকে দেখা যায়, রহিমা বেগম তার তৈরিকৃত দ্রব্য বাজারে বিক্রি করে মুনাফা লাভ করেন। ছোট ভাই করিমের পরামর্শে তিনি উদ্বৃত্ত অর্থ বাড়ির পাশে একটি ব্যাংকে জমা রাখেন। যা অর্থনীতিতে সঞ্চয়কে নির্দেশ করে। তাই বলা যায়, রহিমা বেগমের ব্যাংকে টাকা রাখার বিষয়টি অর্থনীতিতে সঞ্চয় নামে পরিচিত। আয়ের পরিমাণ, পারিবারিক দায়ত্বিবোধ, দূরদৃষ্টি, সামাজিক নিরাপত্তা এবং সুদের হার দ্বারা সঞ্চয় প্রভাবিত হয়।

উত্তর

রহিমা বেগমের মেশিন ক্রয় করাকে অর্থনীতিতে বিনিয়োগ বলা হয়। অর্থনীতিতে তার ক্রয়কৃত মেশিনের তাৎপর্য অপরিসীম। মানুষ তার আয়ের কিছু অংশ ভবিষ্যতের নিরাপত্তার জন্য জমা রাখে। অর্থনীতিতে একে সঞ্চয় বলা হয়। আবার সঞ্চিত এ অর্থকে উৎপাদনশীল কাজে নিয়োজিত করাই হলো বিনিয়োগ। অর্থাৎ সঞ্চিত অর্থ বিনিয়োগের মাধ্যমে মূলধনী দ্রব্যের উৎপাদন বাড়িয়ে মূলধন গঠন ত্বরান্বিত করে। এক্ষেত্রে সঞ্চয় বিনিয়োগের উৎস হিসেবে কাজ করে। উদ্দীপকে রহিমা বেগম তার ক্ষুদ্র হস্তশিল্পজাত দ্রব্য তৈরির কারখানা থেকে মুনাফা লাভ করেন। তিনি উদ্বৃত্ত অর্থ বাড়ির পাশে একটি ব্যাংকে জমা রাখেন, অর্থনীতিতে একে সঞ্চয় বলে। দুই বছর পর জমাকৃত অর্থ দিয়ে তিনি একটি মেশিন ক্রয় করেন। এর ফলে তার উৎপাদন ও মুনাফা বহুগুণ বৃদ্ধি পায়। তার জমাকৃত অর্থ দিয়ে মেশিন ক্রয় করাকে অর্থনীতিতে বিনিয়োগ বলে।দ্রুত অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হলো বর্ধিত বিনিয়োগ। বিনিয়োগের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা গেলে অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। আর তাতে দেশের অর্থনীতির চাকা সচল হয়। বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের ফলে উৎপাদনের পরিমাণ বাড়ে এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়। এর ফলে অর্থনৈতিক সমৃদ্ধি আসে।
SSCঅর্থনীতি
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?

Dinajpur · 2019

  • ঋণদান করা
  • বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা
  • অর্থ স্থানান্তর করা
  • আমানত গ্রহণ করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থেকে বৃত্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা পাচ্ছে এবং লেখা-পড়ার খরচ হিসেবে ব্যয় করছে। Q. রোমেলের পিছনে সরকারের এ ব্যয় কোন পদ্ধতিতে জাতীয় আয়ের পরিমাপ করা হয়?

Dinajpur · 2019

  • আয় পদ্ধতিতে
  • উৎপাদন পদ্ধতিতে
  • বিনিয়োগ পদ্ধতিতে
  • ব্যয় পদ্ধতিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিম্ন iii. পরিবহন ও সংরক্ষণ খরচ কম নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেল এবং ৪টি বিস্কুট কিনে একটির পর একটি খেয়ে সে তৃপ্তি অনুভব করলো। Q. মিনা তার ভোগকৃত প্রতিটি বিস্কুট থেকে পৃথক পৃথক তৃপ্তি লাভ করে। এক্ষেত্রে কোন যোগফলটি সর্বাধিক হবে?

Dinajpur · 2019

  • ১নং + ২নং বিস্কুট
  • ২নং + ৩নং বিস্কুট
  • ২নং + ৪ নং বিস্কুট
  • ৪নং + ১নং বিস্কুট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?

Dinajpur · 2019

  • পূর্ণ প্রতিযোগিতা
  • একচেটিয়া
  • অলিগোপলি
  • ডুয়োপলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?

Dinajpur · 2019

  • বস্তুগত দ্রব্য
  • অবস্তুগত দ্রব্য
  • উৎপাদিত সম্পদ
  • শক্তি সম্পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অভাব পূরণের উপকরণ বা সম্পদ-

Dinajpur · 2019

  • অল্প
  • পর্যাপ্ত
  • সীমিত
  • অসীম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?

Dinajpur · 2019

  • সমমুখী
  • সম্পর্কহীন
  • বিপরীতমুখী
  • ঊর্ধ্বমুখী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?

Dinajpur · 2019

  • অভাব
  • সম্পদ
  • চাহিদা
  • যোগান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?

Dinajpur · 2019

  • বিদেশ থেকে
  • শিল্প-কারখানা থেকে
  • কৃষি থেকে
  • উৎপাদিত উপকরণ থেকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন ii. কৃষির আধুনিকীকরণ iii. বৈদেশিক সাহায্য বৃদ্ধি করা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

Dinajpur · 2019

  • পাটের ব্যাগ
  • কাগজ
  • মাটির হাঁড়ি
  • বেতের ঝুড়ি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থবাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিমউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেলকোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?অভাব পূরণের উপকরণ বা সম্পদ-মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন iক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।