রহিমা বেগমের ক্রয়কৃত দ্রব্যটির তাৎপর্য অর্থনীতির আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: রহিমা বেগমের মেশিন ক্রয় করাকে অর্থনীতিতে বিনিয়োগ বলা হয়। অর্থনীতিতে তার ক্রয়কৃত মেশিনের তাৎপর্য অপরিসীম। মানুষ তার আয়ের কিছু অংশ ভবিষ্যতের নিরাপত্তার জন্য জমা রাখে। অর্থনীতিতে একে সঞ্চয় বলা হয়। আবার সঞ্চিত এ অর্থকে উৎপাদনশীল কাজে নিয়োজিত করাই হলো বিনিয়োগ। অর্থাৎ সঞ্চিত অর্থ বিনিয়োগের মাধ্যমে মূলধনী দ্রব্যের উৎপাদন বাড়িয়ে মূলধন গঠন ত্বরান্বিত করে। এক্ষেত্রে সঞ্চয় বিনিয়োগের উৎস হিসেবে কাজ করে। উদ্দীপকে রহিমা বেগম তার ক্ষুদ্র হস্তশিল্পজাত দ্রব্য তৈরির কারখানা থেকে মুনাফা লাভ করেন। তিনি উদ্বৃত্ত অর্থ বাড়ির পাশে একটি ব্যাংকে জমা রাখেন, অর্থনীতিতে একে সঞ্চয় বলে। দুই বছর পর জমাকৃত অর্থ দিয়ে তিনি একটি মেশিন ক্রয় করেন। এর ফলে তার উৎপাদন ও মুনাফা বহুগুণ বৃদ্ধি পায়। তার জমাকৃত অর্থ দিয়ে মেশিন ক্রয় করাকে অর্থনীতিতে বিনিয়োগ বলে।দ্রুত অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হলো বর্ধিত বিনিয়োগ। বিনিয়োগের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা গেলে অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। আর তাতে দেশের অর্থনীতির চাকা সচল হয়। বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের ফলে উৎপাদনের পরিমাণ বাড়ে এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়। এর ফলে অর্থনৈতিক সমৃদ্ধি আসে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
রহিমা বেগমের ক্রয়কৃত দ্রব্যটির তাৎপর্য অর্থনীতির আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর