উদ্দীপকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের দেখা বৃক্ষ কোন ধরনের সম্পদ? যুক্তিসহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের দেখা বৃক্ষ বনজ সম্পদের অন্তর্ভুক্ত। কোনো দেশের গাছপালা, সেগুলো থেকে প্রাপ্ত কাঠ, জ্বালানি উপকরণ এবং সেখানে বাসরত জীবজন্তু ইত্যাদির সমষ্টিই হলো বনজ সম্পদ। বনভূমি ও বনজ সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক ও পরিবেশগত অবস্থা ভালো রাখার জন্য বাংলাদেশের ভূখণ্ডের কমপক্ষে ২৫ ভাগ বনাঞ্চল থাকা দরকার। উদ্দীপকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা গাজীপুরে অবস্থিত ন্যাশনাল পার্কে শিক্ষা সফরে যায়। সেখানে তারা শাল-গজারি বৃক্ষ দেখতে পায়। যা বনজ সম্পদকে নির্দেশ করছে। তাই বলা যায়, উদ্দীপকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের দেখা বৃক্ষ বনজ সম্পদের অন্তর্ভুক্ত।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের দেখা বৃক্ষ কোন ধরনের সম্পদ? যুক্ত…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর