বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রাজুর গৃহীত উদ্যোগের ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে রাজু মূলত একজন সংগঠক বা উদ্যোক্তা হিসেবে ভূমিকা পালন করছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রাজুর গৃহীত উদ্যোগের তথা সংগঠকের ভূমিকা অপরিসীম। উৎপাদনের উপকরণ ৪টি। যথা- ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। সংগঠনকে সমন্বয়কারী বলা হয়। উৎপাদনের পরিকল্পনা প্রণয়ন, ভূমি, শ্রম, মূলধন একত্রীকরণ, ঝুঁকি নিয়ে উৎপাদন কাজ পরিচালনা, ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করাকে সংগঠন বলে। সংগঠন ছাড়া উৎপাদন, ব্যবসায় নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা প্রায় অসম্ভব। আধুনিক বিশ্বে উৎপাদন কর্মকাণ্ড পরিচালনার জন্য বিভিন্ন জন বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন। এ দায়িত্ব সংগঠক দক্ষতার সাথে যোগ্যতা অনুযায়ী ভাগ করেছেন। এভাবে কর্মীদের সহায়তায় উৎপাদন ও ব্যবসায় বিভিন্ন কার্যাবলি সম্পাদিত হয়। সংগঠন হচ্ছে ব্যবসায়ের মূলভিত্তি। উদ্দীপকে দেখা যায়, রাজু মাছের পোনা উৎপাদন করেন। তার খামারে দশজন লোক কাজ করে এবং তিনি কর্মীদের দায়িত্ব বণ্টন করে দেন, কাজের ক্ষেত্রে সহযোগিতা করেন। এগুলো মূলত একজন সংগঠক বা উদ্যোক্তার কাজ। কাজগুলো করার মাধ্যমে তিনি অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করেন। এভাবে রাজুর মতো আরও অধিক সংখ্যক উদ্যোক্তা ও সংগঠনের বিকাশ ঘটলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রাজুর গৃহীত উদ্যোগের ভূমিকা মূল্যায়ন কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর