শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২ এর ইঙ্গিতকৃত বিধিটি ব্যাখ্যা কর।

উত্তর: দৃশ্যকল্প-২ এ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নির্দেশ করা হয়েছে। উদ্দীপকে প্রদত্ত সূচি থেকে প্রান্তিক উৎপাদন সূচি নির্ণয় করে ক্রমহ্রাসমানপ্রান্তিক উৎপাদন বিধিটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো- চিত্রে ভুমি অক্ষে সার এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন নির্দেশ করা হয়েছে। ১ বস্তা সার প্রয়োগ করে প্রান্তিক উৎপাদন হয় ১০ মণ, যার সমন্বয় বিন্দু a। ২ বস্তা সার প্রয়োগ করে প্রান্তিক উৎপাদন হয় ১৪ মণ, যার সমন্বয় বিন্দু b। ৩ ও ৪ বস্তা সার প্রয়োগ করে প্রান্তিক উৎপাদন হয় যথাক্রমে ১২ ও ৬ মণ, যাদের সমন্বয় বিন্দু c ও d। এখন a, b, c ও d বিন্দু যোগ করে MP রেখা পাওয়া যায়, যা প্রান্তিক উৎপাদন রেখা। এক্ষেত্রে দেখা যায়, উপকরণ নিয়োগের সাথে সাথে প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে কমতে থাকে। উৎপাদনের এ নিয়মকেই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে।

SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · সৃজনশীল

দৃশ্যকল্প-২ এর ইঙ্গিতকৃত বিধিটি ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১ : 'মি. আল আমিনের একটি মিষ্টির দোকান ও কারখানা আছে। সেখানে ৩০ জন কর্মচারী কাজ করে। কর্মচারীদের মধ্যে শ্রমবিন্যাস এবং তার দক্ষ নেতৃত্বে প্রতিবছর প্রচুর লাভ হয়। দৃশ্যকল্প-২ : মি. আসগর তার ১ বিঘা ধানক্ষেতে সার প্রয়োগ বৃদ্ধি করলে উৎপাদন বৃদ্ধি পায়।

Rajshahi · 2024

উত্তর

উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে।

উত্তর

কোনো কোনো ক্ষেত্রে সময়ের ব্যবধানে অনেক জিনিসের উৎপাদন না বাড়লেও উপযোগ বাড়ে। এদেরকে সময়গত উপযোগ সৃষ্টি বলে। যেমন- পৌষ-মাঘ মাসে ধানের মৌসুমে ফলন বেশি। আবার এ সময় ধানের দাম কম থাকে। এ সময় ধান মজুদ করে ভাদ্র-আশ্বিন মাসে বিক্রি করলে বেশি দাম পাওয়া যায়। এখানে ধানের উৎপাদন হ্রাস বা বৃদ্ধি না পেলেও তার উপযোগ বা দাম বর্ধিত হবে।

উত্তর

দৃশ্যকল্প-২ এ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নির্দেশ করা হয়েছে। উদ্দীপকে প্রদত্ত সূচি থেকে প্রান্তিক উৎপাদন সূচি নির্ণয় করে ক্রমহ্রাসমানপ্রান্তিক উৎপাদন বিধিটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো- চিত্রে ভুমি অক্ষে সার এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন নির্দেশ করা হয়েছে। ১ বস্তা সার প্রয়োগ করে প্রান্তিক উৎপাদন হয় ১০ মণ, যার সমন্বয় বিন্দু a। ২ বস্তা সার প্রয়োগ করে প্রান্তিক উৎপাদন হয় ১৪ মণ, যার সমন্বয় বিন্দু b। ৩ ও ৪ বস্তা সার প্রয়োগ করে প্রান্তিক উৎপাদন হয় যথাক্রমে ১২ ও ৬ মণ, যাদের সমন্বয় বিন্দু c ও d। এখন a, b, c ও d বিন্দু যোগ করে MP রেখা পাওয়া যায়, যা প্রান্তিক উৎপাদন রেখা। এক্ষেত্রে দেখা যায়, উপকরণ নিয়োগের সাথে সাথে প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে কমতে থাকে। উৎপাদনের এ নিয়মকেই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে।

উত্তর

মি. আল আমিনের মতো দক্ষ উদ্যোক্তা সৃষ্টি করতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে- উক্তিটি যথার্থ। একজন সংগঠক বা উদ্যোক্তা নিজের কর্মসংস্থানের জন্য অপরের ওপর নির্ভরশীল না হয়ে নিজেই নিজের কর্মসংস্থানের পাশাপাশি অপর ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। মূলত উদ্যোক্তাগণ নতুন নতুন ব্যবসায় উদ্যোগের মাধ্যমে একটি দেশের অর্থনীতিকে সচল রাখেন। উদ্যোক্তা বা সংগঠকগণ কঠোর পরিশ্রম, সততা, চারিত্রিক উৎকর্ষতা, সময়োগযোগী সিদ্ধান্ত গ্রহণের দ্বারা ব্যবসায় বাণিজ্যের তথা তাদের সংগঠনের পরিধি বৃদ্ধি করে থাকেন। আর পরিধি বৃদ্ধির সাথে তারা তাদের প্রতিষ্ঠানে প্রচুর লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন। উদ্যোক্তাগণ তাদের প্রতিষ্ঠানে পণ্যের দ্বারা দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরেও তা রপ্তানি করেন। ফলে একটি দেশ বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির পাশাপাশি বৈদেশিক মুদ্রাও উপার্জনে সক্ষম হয়। দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে একজন সফল উদ্যোক্তা বহুমুখী ভূমিকা পালন করে। উদ্দীপকের মি. আল আমিন একজন দক্ষ সংগঠক। তার প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক লোকের কর্মসংস্থান হয়েছে। বাংলাদেশের মতো একটি দরিদ্র ও অনুন্নত দেশে মি. আল আমিনের মতো উদ্যোক্তাগণ দারিদ্র্য দূরীকরণ ও বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাই দেশে মি. আল আমিনের মতো উদ্যোক্তা শ্রেণির উত্থানে ব্যক্তিগত উদ্যোগের প্রতি সরকারকেও বিশেষ প্রণোদনা দেওয়া উচিত, যাতে সহজে তারা ব্যবসায় শুরু করতে পারে। এজন্য সরকারকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। সুতরাং বলা যায়, মি. আল আমিনের মতো দক্ষ উদ্যোক্তা সৃষ্টি করতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
SSCঅর্থনীতি
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?

Dinajpur · 2019

  • ঋণদান করা
  • বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা
  • অর্থ স্থানান্তর করা
  • আমানত গ্রহণ করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থেকে বৃত্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা পাচ্ছে এবং লেখা-পড়ার খরচ হিসেবে ব্যয় করছে। Q. রোমেলের পিছনে সরকারের এ ব্যয় কোন পদ্ধতিতে জাতীয় আয়ের পরিমাপ করা হয়?

Dinajpur · 2019

  • আয় পদ্ধতিতে
  • উৎপাদন পদ্ধতিতে
  • বিনিয়োগ পদ্ধতিতে
  • ব্যয় পদ্ধতিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিম্ন iii. পরিবহন ও সংরক্ষণ খরচ কম নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেল এবং ৪টি বিস্কুট কিনে একটির পর একটি খেয়ে সে তৃপ্তি অনুভব করলো। Q. মিনা তার ভোগকৃত প্রতিটি বিস্কুট থেকে পৃথক পৃথক তৃপ্তি লাভ করে। এক্ষেত্রে কোন যোগফলটি সর্বাধিক হবে?

Dinajpur · 2019

  • ১নং + ২নং বিস্কুট
  • ২নং + ৩নং বিস্কুট
  • ২নং + ৪ নং বিস্কুট
  • ৪নং + ১নং বিস্কুট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?

Dinajpur · 2019

  • পূর্ণ প্রতিযোগিতা
  • একচেটিয়া
  • অলিগোপলি
  • ডুয়োপলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?

Dinajpur · 2019

  • বস্তুগত দ্রব্য
  • অবস্তুগত দ্রব্য
  • উৎপাদিত সম্পদ
  • শক্তি সম্পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অভাব পূরণের উপকরণ বা সম্পদ-

Dinajpur · 2019

  • অল্প
  • পর্যাপ্ত
  • সীমিত
  • অসীম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?

Dinajpur · 2019

  • সমমুখী
  • সম্পর্কহীন
  • বিপরীতমুখী
  • ঊর্ধ্বমুখী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?

Dinajpur · 2019

  • অভাব
  • সম্পদ
  • চাহিদা
  • যোগান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?

Dinajpur · 2019

  • বিদেশ থেকে
  • শিল্প-কারখানা থেকে
  • কৃষি থেকে
  • উৎপাদিত উপকরণ থেকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন ii. কৃষির আধুনিকীকরণ iii. বৈদেশিক সাহায্য বৃদ্ধি করা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

Dinajpur · 2019

  • পাটের ব্যাগ
  • কাগজ
  • মাটির হাঁড়ি
  • বেতের ঝুড়ি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থবাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিমউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেলকোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?অভাব পূরণের উপকরণ বা সম্পদ-মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন iক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।